বারাসাত, ৬ মার্চ:- সন্দেশখালিতে কীভাবে অত্যাচার চালাত শেখ শাহজাহান এবং তার বাহিনী, বারাসতের কাছারি ময়দানের সভার পর সভা সংলগ্ন গ্রিনরুমে মোদীকে সেকথা জানাচ্ছেন সন্দেশখালির মহিলারা। সূত্রের খবর, সন্দেশখালির পাঁচজন মহিলা রয়েছেন ওই প্রতিনিধি দলে। সভা শেষের পর তাঁদের ওই বিশেষ রুমে ডেকে নেওয়া হয়। সেখানেই মোদীর কাছে শাহজাহান গোষ্ঠীর অত্যাচারের বিস্তারিত বিবরণ তুলে ধরছেন মহিলারা। […]
Author: khaborsojasaptaadmin
গঙ্গার নিচে দিয়ে ছুটলো মেট্রো, সওয়ার প্রধানমন্ত্রী।
হাওড়া, ৬ মার্চ:- বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা, গঙ্গার নিচে দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার নিচে ৫২০ মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর। এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে। হাওড়ায় মানুষ মনে […]
হাওড়ার জগৎবল্লভপুরে কাঠ চেরাই কলে ভয়াবহ আগুন।
হাওড়া, ৬ মার্চ:- হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর এলাকায় কাঠ চেরাই কলে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাঠকলের পাশেই ছিল বেশ কিছু বাড়িঘর। আগুনের আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। […]
জনগর্জন কর্মসূচির প্রস্তুতি সভার আয়োজন চাঁপদানি পুরপ্রধানের।
প্রদীপ বসু, ৫ মার্চ:- বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা, ও একাধিক জনকল্যান মূলক প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ১০ মার্চ ব্রিগেড চলো জনগর্জন কর্মসূচির প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌরপ্রধান সুরেশ মিশ্রের আহবানে […]
অবাধ ও শান্তিপূর্ণ ভোট, সেই বার্তায় দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কলকাতা, ৫ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷ সরাসরি জানালেন যে ভোটের সময় হিংসা হলে তার দায়িত্ব নিতে রাজ্য প্রশাসনকেই৷ এই বছরই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেও যুক্ত করা হল রাজ্যের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এই বছর নির্বাচনী কাজের […]
মাত্র ৫ টাকায় দুপুরের খাওয়ার কামারহাটিতে।
কলকাতা, ৫ মার্চ:- সাধারণ মানুষের মুখে একমুঠো খাওয়ার তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে এবার রাস্তায় কামারহাটি বিধানসভার উন্নয়ন ক্লাব।আগামী ১১ই মার্চ থেকে শুরু হবে এই মহান কাজ।নাম দেওয়া হয়েছে “উন্নয়নী কিচেন”।যেখান থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের খাওয়ার পাবেন সাধারণ মানুষ।তবে এর জন্য আগেরদিন বিকেলে উন্নয়ন ক্লাব থেকে সংগ্রহ করতে হবে কুপন।পরের দিন দুপুর ১২ টায় […]
বাংলা গদ্দারদের জায়গা নয়, মমতা।
হাওড়া, ৫ মার্চ:- বাংলা গদ্দারদের জায়গা নয়। আগামী দিনে নির্বাচনও চলবে আমাদের আন্দোলনও চলবে। হাওড়ায় বললেন মমতা। মেদিনীপুর সফর সেরে মঙ্গলবার দুপুরে হাওড়ার ডুমুরজলায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ তারিখ সবাই আসুন যারা বাংলাকে ভালোবাসেন। বাংলাকে অসম্মান করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাইকে আহ্বান করছি। বিজেপি বিহার থেকে লোক আনতে ট্রেন ব্যবহার করছে।আমাদের বেলা […]
হকারদের থেকে তোলাবাজিতে রেয়াত নয়: অরূপ।
হাওড়া, ৫ মার্চ:- হকারদের থেকে তোলাবাজির অভিযোগ এলে কড়া ব্যবস্থার নিদান দিলেন অরূপ। মঙ্গলবার সকালে হাওড়ায় এক পথসভায় এসে অরূপ রায় বলেন, প্রায়শই শোনা যায় হাটের দিন আনা দিন খাওয়া গরিব হকারদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছে। এমন জিনিস বরদাস্ত করা হবেনা। নয় আপনারা সরাসরি পুলিশকে অভিযোগ জানান। নাহলে আমাকে জানালে আমি পুলিশকে ফোন করে […]
যাত্রীবাহী বাসের দুর্ঘটনা হুগলিতে, মৃত ১ আহত ৬।
হুগলি, ৪ মার্চ:- পোলবার আলিনগরে যাত্রীবাহী বাসের দূর্ঘটনা,মৃত এক যাত্রী আহত ছয়। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। একহাতে স্টিয়ারিং এক হাতে চায়ের ভাঁড় বাস চালকের, নিয়ন্ত্রণ হারালো বাস, প্রাণ গেলো এক যাত্রীর আহত ছয় জন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে, তারপর উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ […]










