এই মুহূর্তে

ফের করোনার সংক্রমণ ঘিরে উদ্বেগ কলকাতায়।

কলকাতা, ১৭ মে:- ফের করোনার সংক্রমণ ঘিরে কলকাতায় উদ্বেগ ছড়িয়েছে। গত এক সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল কলকাতার বাসিন্দা ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন। নিয়মমাফিক পরীক্ষার সময় তাঁদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড এসএসকেএম হাসপাতালের।

কলকাতা, ১৬ মে:- একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে […]

এই মুহূর্তে জেলা

মহাগুরুর দেখা না পেয়ে হতাশ হাজার হাজার সাধারণ মানুষ, বিজেপিকে ভাওতাবাজ বলে কটাক্ষ।

হুগলি, ১৬ মে:- মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য কোন্নগর নৈটি রোডের দুধারে অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে তাকে দেখতে নাপেয়ে হতাশ বহু মানুষ।এমন কি ৮ থেকে ৮০ অনেকের হাতেই দেখা গেছে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে। তবে মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে সেই ফুল রাস্তায় ফেলে চলে যান। অনেকে আবার ক্ষোভ উগ্রে […]

এই মুহূর্তে জেলা

কথা দিয়েও রচনা প্রচারে না যাওয়ায় ক্ষোভ তৃনমূল কর্মিদের।

হুগলি, ১৬ মে:- পান্ডুয়ার বাটিকা বৈঁচী অঞ্চলের বৈঁচী গ্রাম চৌবেরা সহ তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ প্রচারে যাওয়ার কথা ছিল হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। সেই মত সব প্রস্তুত ছিল। প্রচার করা হয়েছিল। তৃনমূল কর্মিরা জমায়েত করে দাঁড়িয়ে ছিলেন দীর্ঘক্ষন। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় রচনা সেখানে পৌঁছাতে পারেননি। দ্বারবাসিনী এলাকা থেকে প্রচার সেরে বৈঁচী চৌমাথায় […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কানাইপুরে।

হুগলি, ১৬ মে:- শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস এর হাত ধরে কানাইপুর এলাকায় তৃণমূলে ভাঙন। এদিন বিজেপি প্রার্থী ও বিজেপি নেতৃত্বের হাত ধরে তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দিলো কানাইপুর অঞ্চল তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ প্রদীপ ঘোষ। এছাড়াও এদিন কানাইপুর পঞ্চায়েতের এক জয়ী নির্দল সদস্য সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এদিন তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

পনেরো বছর বাড়িতে বসেই ভোট দিলেন শতায়ু প্রিয়বালা।

হুগলি, ১৬ মে:- চুঁচুড়া কপিডাঙার বাসিন্দা প্রিয়বালা কুন্ডুর বয়স একশ বছর। ২০০৯ সালে লোকসভা ভোটে শেষ বার তিনি ভোট দিয়েছিলেন। তার পর অজ্ঞাত কারনে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে। ভোটার কার্ড থাকলেও তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারতেন না। ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেক চেষ্টা করেন বৃদ্ধার নাতিরা। কিন্তু কোনো কাজ […]

এই মুহূর্তে জেলা

৯৬ বছরের ভগবতী ভোট দিলেন বাড়িতে বসেই।

হাওড়া, ১৬ মে:- ৯৬ বছর বয়সী ভগবতী শর্মা ভোট দিলেন বাড়িতে বসেই। পোস্টাল ব্যালটে ভোট দেন মধ্য হাওড়া এই বাসিন্দা। জীবনে শেষবারের জন্য লোকসভা ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলে নির্বাচন কমিশনের কাছে। ভগবতী দেবীর আবেদনে সাড়া দিয়ে নির্বাচন কমিশন হাওড়ার গোপাল চন্দ্র মুখার্জী লেনের বাড়িতে গিয়ে আজ ভোট নিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়িতে নিরাপত্তা বেষ্টনী তৈরি […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা।

হাওড়া , ১৫ মে:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেলে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শুরু হয়েছে ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে। এরপর কদমতলা, পাওয়ার হাউস, পঞ্চাননতলা রোড, জি টি রোড, ডবসন রোড, ড: অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হবে উত্তর হাওড়ার পিলখানা মোড়ে। শিবপুর, মধ্য […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মারার ঘটনায় অস্ত্রসহ অভিযুক্ত আটক।

হাওড়া, ১৫ মে:- হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। পুলিশ জানিয়েছে, ছুরিকাহত মহিলার ছেলেটির সঙ্গে পূর্ব পরিচিতি ছিল। মহিলার স্বামী ও বালেশ্বর যাদব মুম্বইয়ের একটি হোটেলে কাজ করতেন। […]

এই মুহূর্তে জেলা

ভোটের আগে দিদি নাম্বার ওয়ানের অডিশন ঘিরে বিতর্ক হুগলিতে!

হুগলি, ১৫ মে:- চুঁচুড়ায় দিদি নম্বর ওয়ানের অডিশন। ভোটারদের প্রভাবিত করে আচরন বিধি ভাঙার অভিযোগ লকেটের।রচনার দাবী অপপ্রচার করা হচ্ছে। চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিয়তে সকাল থেকে ভীর। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজিন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ […]