এই মুহূর্তে জেলা

কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে রিষড়ায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ।

তরুণ মুখোপাধ্যায় , ৮ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আজ সারা ভারতজুড়ে যে ধর্মঘট হয়েছে তাকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। আজ কৃষকদের সমর্থনে তাদের পাশে দাঁড়াবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন সকালে […]

এই মুহূর্তে কলকাতা

খাদ্যশস্যের যোগান অক্ষুন্য রাখতে রাজ্য সরকারের নতুন কর্মসূচি।

কলকাতা ,৮ ডিসেম্বর:- গণবণ্টন ব্যবস্থায় খাদ্যশস্যের যোগান অক্ষুন্য রাখতে রাজ্য সরকার খারিফ মরসুমে কৃষকদের কাছ তখে শস্য সংগ্রহের এক নতুন কর্মসূচি হাাতে নিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ওই প্রকল্পে ৩০ লক্ষ কৃষকের নাম নথীভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় চালের সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেজন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্য […]

এই মুহূর্তে কলকাতা

১৬ ডিসেম্বর থেকেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

কলকাতা ,৮ ডিসেম্বর:- কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু করছে। করোনা অতিমারীর আবহে ছাত্রছাত্রীদের নিরাপদে পঠন পাঠনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর থেকেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষদের স্নাতক স্তরের প্রথম […]

এই মুহূর্তে কলকাতা

হঠাৎ তুঙ্গে সুন্দরবনের মধুর চাহিদা, যোগান দিতে হিমশিম বনদপ্তর।

কলকাতা,৮ ডিসেম্বর:– হঠাৎ সুন্দরবনের মধুর চাহিদা বেড়ে গিয়েছে। একদিনে এক হাজারের বেশি বোতলের অর্ডার করেছে আমাজন। সম্প্রতি বাজারে বিক্রি হওয়া নামী সংস্থার মধু সম্পর্কে প্রশ্ন উঠেছে -সেটা আদৌ মধু নাকি চিনি গোলা জল? সেন্টার ফর সাইন্স এন্ড এনভায়রনমেন্ট এই মধু সম্পর্কে প্রশ্ন তোলায় ক্রেতাদের এবার কেনার জন্য নজর পড়েছে সুন্দরবনের মধুর দিকে। বন বিভাগ সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

ভারত বনধে কলকাতা ও লাগোয়া শহরতলিতে মিশ্র প্রভাব পড়েছে।

কলকাতা,৮ ডিসেম্বর:- কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠগুলির ডাকা ভারত বনধে কলকাতা ও লাগোয়া শহরতলিতে মিশ্র প্রভাব পড়েছে। বিচ্ছিন্ন কিছু অশান্তির ঘটনাও ঘটেছে। তবে প্রশাসনের সক্রিয়তার কারণে অধিকাংশ যায়গাতেই দোকানপাট অফিস কাছারি ছিল খোলা। বনধের মিশ্র প্রভাব পড়লেও শহরে যান চলাচল ছিল স্বাভাবিক।সকাল থেকে দফায় দফায় বনধ সমর্থকরা কলকাতার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। […]

এই মুহূর্তে জেলা

ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন এর বিক্ষোভ চুঁচুড়ায়।

সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- স্থায়ীকরন ও বেতন কাঠামো পুণবিন্যাস সহ মোট ৫ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হলো ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন। এদিন জেলার সমস্ত এনএইচএম ও এনইউএইচএম কর্মীরা চুঁচুড়ায় অনস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে উপস্থিত হন। দপ্তরের সামনেই তাঁদের […]

এই মুহূর্তে জেলা

জোড়া বন্ধের প্রভাবে স্তব্ধ শিলিগুড়ি।

শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইনের প্রতিবাদে সারাভারত কৃষক সংগঠন গুলির ডাকা বনধ ঠিক তার অপরদিকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দোকান পাঠ সেভাবে না খুললেও রাস্তায় ছোটগাড়ী চলাচল করেছে অন্যান্য দিনের মত। তবে বেসরকারি যানবাহন […]

এই মুহূর্তে কলকাতা

সমকাজে সমবেতনের দাবি তুলে হাওড়ায় CMOH এর অফিসের সামনে ধর্না শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা।

হাওড়া ,৮ ডিসেম্বর:- সমকাজে সমবেতন, স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ( CMOH ) দফতরের সামনে ধর্না ও বিক্ষোভ শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। এদিন CMOH-কে ডেপুটেশন দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। এদিন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা […]

এই মুহূর্তে জেলা

বনধে শিলিগুড়ির হিলকার্ট রোডে ক্রিকেট খেললেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়িয়েছেন কৃষকরা। তাদেরই ডাকে এদিন ভারত বনধ।কৃষকদের ডাকা ভারত বন্‌ধকে সমর্থন জানিয়েছে ১৮টি রাজনৈতিক দল। এদিন সকাল থেকেই বনধ সফল করতে শিলিগুড়ির রাস্তায় নামেন বনধ সমর্থকারীরা। এবং শিলিগুড়ি বিধায়ক অশোক ভট্টাচার্যও রাস্তায় নামেন বনধ সফল করতে। যদিও রাস্তা পুরো ফাঁকা থাকায় ব্যাট হাতে ক্রিকেট খেলেন তিনি। তবে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে কৃষি আইনের প্রতিবাদ

হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।মঙ্গলবার শ্রীরামপুরে কৃষি আইন বাতিলের দাবিতে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস।জেলা তথা রাজ্যে এমন অভিনব প্রতিবাদ দেখা গেল এই প্রথম।এদিন কৃষি আইন বাতিলের দাবিতে পথসভা থেকে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল।