স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- করোনায় বন্ধ ক্রিকেট। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মাশরাফি বিন মোর্তাজা, নাসিফ ইকবাল এবং নাজমুল ইসলাম অপু। ফলে ক্রিকেটারদের জন্য় এবার বাড়তি সতর্কতা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরবন্দি ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সর্বক্ষণ মনিটারিং করার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিসিবি। ক্রিকেটারদের জন্য থাকছে করোনা অ্যাপ! বিসিবি-র MIS (Management Information System)ম্যানেজার নাসির আহমেদ জানান, ” অ্যাথলিট ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাপের সঙ্গে কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ। এর মাধ্যমে ক্রিকেটারদের খোঁজখবর রাখা হবে। কোভিডের উপসর্গ বিষয়ক ১৮টি প্রশ্ন রয়েছে। যেমন- কতক্ষণ ঘুমিয়েছেন ? গায়ে জ্বর আছে কিনা , গায়ে ব্যথা আছে কিনা, কোভিড-১৯ রোগীর কাছাকাছি এসেছেন কিনা এইরকম। ক্রিকেটারদের দেওয়া তথ্যের মাধ্যমে অ্যাপটি জানিয়ে দেবে লাল-নীল-হলুদ কে কোন জোনে পড়তে চলেছে। বাকিটা মেডিক্যাল টিম দেখভাল করবে। ” এখন পর্যন্ত বাংলাদেশের সিনিয়র ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল এবং চুক্তির আওতায় থাকা মহিলা ক্রিকেটারদের অ্যাপের আওতায় আনা হয়েছে বলে জানান বিসিবি-র সিইও নিজামউদ্দিন চৌধুরি। প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ৭০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু করা হচ্ছে।
Related Articles
গোঘাটে চেক সংগ্রহ কর্মসূচিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- কোভিড-১৯ ও আমপান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চেক সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হলেন শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ে গোটা দেশ ও রাজ্যের কাছে মাথা ব্যাথা কারণ কোভিড ১৯। তার উপর রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আমপান।ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি। এমত অবস্থায় কোভিড -১৯ এর কারণে মুখ্যমন্ত্রী যার যেমন সাধ্য, […]
রাজীবের ঘরওয়াপসি , অখুশি কল্যানের গলায় সুনীলের “কেউ কথা রাখেনি” !
সুদীপ দাস, ৩১ অক্টোবর:- দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে দলে নেওয়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া জেলার ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা নির্বাচনের আগেই সুর বদল করা শুরু করেছিলেন। একেবারে নির্বাচনের মুখে চার্টার্ড বিমানে দিল্লী উড়ে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা দিদির অনুরাগী বলে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদান করেই পদ্মের টিকিটে […]
হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা।
হাওড়া, ১৫ নভেম্বর:- ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে এবং হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপির হাওড়া পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গেও হয় ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। অবিলম্বে হাওড়া পুরসভায় নির্বাচন করানোর দাবিতে এবং ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভা অভিযান করলো বিজেপি। বিভিন্ন ইস্যুতে কয়েক দফা দাবিতে এদিন […]










