হাওড়া , ২৬ জুন:- হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়ের ( ৪৯ ) জীবনাবসান হয়েছে। তিনি ২০১৩ সালে পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ওয়ার্ডের জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। গত কয়েক মাস ধরে তিনি গলব্লাডারের ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। রাতেই খবর ছড়িয়ে পড়তে শোকে ভেঙে পড়েন দলের নেতা কর্মী থেকে শুরু করে অঞ্চলের মানুষ। ‘কন্যাসম মুমমুনকে হারালাম’ বলে শোকজ্ঞাপন করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার সকালে বাড়িতে এসে শোকজ্ঞাপন করে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিন বাড়ি থেকে মরদেহ বরো অফিস, হাওড়া পুরভবনে নিয়ে যাওয়া হলে সেখানে সকলে শেষ শ্রদ্ধা জানান। হাওড়ায় বাঁশতলা শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, মুনমুন মুখোপাধ্যায়ের পিতা জটু লাহিড়ী হাওড়ার শিবপুর এলাকার তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক।
Related Articles
শেওড়াফুলির এক আবাসনে আগুন।
হুগলি, ৫ আগস্ট:- হুগলীর শেওড়াফুলি এলাকার সর্বমঙ্গালা পল্লীর আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত বা হতা হতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে হটাৎতি আবাসনের মিটার বক্স থেকে ধোঁয়া বেরতে শুরু করে। দাও দাও করে জ্বলতে থাকে মিটার বক্সে থাকা ইলেকট্রিকের তার। আতঙ্কিত হয়ে চেঁচামেচি শুরু করে আবাসনের […]
কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা।
কলকাতা, ৮ ডিসেম্বর:- কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশন ভোট কর্মীদের বিশেষ শীতকালীন ভাতা হিসাবে মাথাপিছু আড়াইশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তবে কলকাতা পুরসভার ভোট এর জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই কমিশন সূত্রে খবর। ভবিষ্যতে অন্যান্য ভোটে র সময় এই নির্দেশ […]
গোলাবাড়ি থানা এলাকার দোকান থেকেই উদ্ধার গাঁজা। উত্তেজনা এলাকায়।
হাওড়া, ৮ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লেনের একটি দোকান থেকে প্রায় এক কেজির কাছাকাছি গাঁজার প্যাকেট সহ একজনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ওই ঘটনা ঘটে। কোথা থেকে কিভাবে এলো এই গাঁজার প্যাকেট তার সদুত্তর না দিতে পারায় স্থানীয় বাসিন্দারা গোলাবাড়ি থানায় খবর দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। Post Views: 487









