উঃ২৪পরগনা,২২ ডিসেম্বর:- ভুয়ো পাসপোর্ট নিয়ে বাংলাদেশ যাবার পথে ধৃত এক বাংলাদেশি যুবক l শনিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল দিয়ে ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশ যাবার পথে এক যুবককে আটক করে অভিবাসন দপ্তর l ধৃত যুবকের নাম বক্তিয়ার হোসেন, বাড়ি ঝিনাইদহ জেলায় l বক্তিয়ারকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় অভিবাসন দপ্তর l ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হচ্ছে l
Related Articles
প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে চলল গুলি , এলাকায় উত্তেজনা।
উঃ ২৪পরগনা, ১১ জানুয়ারি:- প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারের বাড়িতে দুষ্কৃতী তান্ডব, আজ ভোর রাতে দুষ্কৃতীরা বাইকে করে এসে ছাত্র পরিষদ নেতার বাড়িতে গুলি চালাল বাইক ভাঙচুর করল এবং পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকি ও পর্যন্ত দেয় দুষ্কৃতীরা, ঘটনাকে কেন্দ্র করে পানিহাটী ১৯ নম্বর ওয়ার্ড মাড়োয়ারি বাগান এলাকায় ছড়িয়েছে […]
পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।
কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম। Post Views: 350
বরকত সাহেবের দুর্গ অটুট রাখলেন ইশা।
মালদা, ৫ জুন:- বরকত সাহেবের দুর্গ অটুট রাখলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মালদা দক্ষিণ আসনে এবারও কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি। তাই ইশা খান চৌধুরী এই জয়ে আনন্দে মেতে উঠলেন কংগ্রেস দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর […]











