হুগলি , ২৫ জুন:- আমফানের ক্ষতিপূরনে স্বজনপোষনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো পান্ডুয়ার নেলুন-ধামাসীন পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের বেলুন পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার দুই পঞ্চায়েত সদস্য বিজেপির। অভিযোগ সেই দুই বিজেপি সদস্য আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা শুধু নিজেদের লোকদের পাইয়ে দিয়েছে। এর প্রতিবাদে গতকাল সেখানে পোষ্তার মারে তৃণমূল কংগ্রেস। অভিযোগ যেসমস্ত তৃণমূল কর্মীরা পোষ্টার মেরেছিলো এদিন রাতেই সেইসমস্ত তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা করে বিজেপি। খবর পেয়ে আজ সেইসমস্ত কর্মীদের বাড়িতে যায় পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী। সেসময়ই স্থানীয় বিজেপি নেতা কর্মীদের সাথে বচসা শুরু হয় অসিত চ্যাটার্জী সহ তাঁর দলবলের। কিছুক্ষনের মধ্যই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষই বাঁশ-লাঠি হাতে মুখোমুখি সংঘর্ষে জরিয়ে পরে। পুলিশ এলেও পুলিশের সামনেই চলে ব্যাপক ইটবৃষ্টি। পরে বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় দুপক্ষেরই বেশকয়েকজন জখম হয়েছেন।
Related Articles
কড়া নজরদারির মধ্যে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ চলছে হুগলির বিভিন্ন ঘাটে।
হুগলি, ১৪ অক্টোবর:- আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু ,এভাবেই আজ মহালয়া শুরু হচ্ছে। পিতৃপক্ষের অবসান৷ আর আজ থেকে দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ ইতিমধ্যেই মহালয়া উপলক্ষ্যে রাজ্যেত বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর পুলিশ। পুণ্য তীর্থ ত্রিবেণী, পিতৃপক্ষে র অবসানে […]
কয়লাঘাটার আগুনে বিপর্যস্ত রেলের টিকিট পরিষেবা,দিনভর দুর্ভোগের সঙ্গে পিচবোর্ডের টিকিটে ফিরল অতিতের স্মৃতি
কলকাতা, ৯ মার্চ:- নিউ কয়লাঘাটায় পূর্ব রেলের সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটেনায় বিপর্যস্ত রেলের অনলাইন টিকিট বুকিং পরিষেবা। দূর পাল্লার ট্রেনের আসন সংরক্ষণ তো বটেই দিনভর জোর ধাক্কা খেয়েছে অসংরক্ষিত টিকিট পরিষেবাও। ইমারজেন্সি সার্ভার চালু করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও তা ধোপে টেঁকেনি.। পরিস্থিতি সামাল দিতে হাওড়া শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে বেশিরভাগ কাউন্টার বন্ধ […]
রাজ্যের ইতিহাসে সবথেকে সংক্ষিপ্ততম শপথ গ্রহণ অনুষ্ঠান।
কলকাতা , ১০ মে:- রাজ্যের ইতিহাস এর সবথেকে সংক্ষিপ্ততম শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নিলেন তৃতীয় মমতা ব্যানার্জি মন্ত্রিসভার সদস্যরা। অতি মাড়ির আবহে কভিদ বিধি মেনে এদিন রাজভবনের থর্ন রুমে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সময় বাঁচানোর জন্য পূর্ণমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তিন দফায় একসঙ্গেই শপথ […]







