স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- বৃহস্পতিবার ফের জরুরি বৈঠক আইসিসির। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি আইপিএলের ভবিষ্যৎ কী তাও লক্ষ্মীবারে জানা যেতে পারে। বিশ্বকাপ স্থগিত হলে ২০২০ সালে আইপিএলে হওয়ার আশা রয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্য দেশগুলি বৈঠক করবে। সেই সঙ্গে এই বৈঠকে আইসিসি’র পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে এবছর বিশ্বকাপ করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে দিয়েছে। ফলে আইসিসির কাছে টুর্নামেন্ট স্থগিত করা ছাড়়া আর কোনও বিকল্প নেই। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। অন্যদিকে ফুটবলে কোপা-ইউরো কাপ থেকে অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে করোনার ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কি ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে? বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বৈঠকে সেই উত্তর জানা যেতে পারে।
Related Articles
সাগরদ্বীপে ভাঙ্গন রুখতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান।
কলকাতা, ২৪ আগস্ট:- সাগর দ্বীপে ভাঙন রোখার পাকাপাকি ব্যবস্থা করতে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। গঙ্গাসাগর মেলার আগেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। কপিল মুনি আশ্রমের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রেখেই যাবতীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন।শুক্রবার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন সেচমন্ত্রী ও সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। সেখানে সাগরকে […]
রাজ্য সরকারি অফিস ফিরছে লকডাউন পূর্বাবস্থায়, বাধ্যতামূলক হল একশ শতাংশ উপস্থিতি।
কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় এবং যান চলাচল প্রায় স্বাভাবিক হওয়ায় এবার রাজ্য সরকারি দপ্তরগুলোকেে লকডাউন পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে উদ্য়োগী হল নবান্ন।এবার থেকে সমস্ত সরকারি অফিসে প্রত্যেক দফতরে কর্মীদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা […]
জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বারোটি জেলার ১১০ টি সার্বজনীন পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
নবান্ন , ১৫ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় দফায় আজ ভার্চুয়াল পদ্ধতিতে নবান্ন থেকে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বারোটি জেলার ১১০ টি সার্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করণা সংক্রমণ প্রতিরোধে উৎসবের দিনগুলিতে সবাইকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করা ছাড়াও বিভিন্ন পুজো কমিটির কাছে দর্শনার্থীরা যেন স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলেন তা দেখার আবেদন জানান। প্রশাসনিক […]









