তরুণ মুখোপাধ্যায় , ২৪ জুন:- আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’মন্দিরের দরজা । বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের । কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা মন্দিরে আসতে পারবেন। তবে তাদের প্রত্যেকেই মাক্স পরে আসতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে তাদের মন্দিরে ঢুকতে হবে । শুধু তাই নয় গর্ভগৃহেও তারা প্রবেশ করতে পারবেন না।চোঙ্গার মাধ্যমে বাবা তারকনাথের মাথায় তারা জল দিতে পারবেন ।তবে এই সিদ্ধান্তে খুশি বাবা তারকেশ্বরের ভক্তবৃন্দ ।তারা জানিয়েছেন আজ দীর্ঘদিন পর আবার ঈশ্বর মুখ তুলে চেয়েছেন । আমাদের আশা এবার সারা পৃথিবী থেকে বাবা ভোলানাথ করোনাকে মুক্ত করে আমাদের পৃথিবীর শান্তি এবং স্বাভাবিকতা ফিরিয়ে দেবেন।
Related Articles
শনিবার বেলুড় মঠে আসবেন মোদী। কড়া নিরাপত্তা।
হাওড়া,৯ জানুয়ারি:- শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের সফরে হাওড়ার বেলুড় মঠে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠেও আসবেন তিনি। শনিবার ১১ জানুয়ারী সন্ধ্যায় বেলুড় মঠে তার ঘন্টাখানেক কাটানোর কথা। এখানে এসে তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরসূচিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫৫ মিনিট […]
৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিস্তারিত আলোচনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শিশুদের মধ্যে অজানা জ্বর ছড়িয়ে পড়ার কারণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন। এসএসকেএম হাসপাতালে আজ পাক্ষিক বৈঠকে তিনি স্বাস্থ্যসচিব সহ উপস্থিত স্বাস্থ্যকর্তাদের কাছে এই বিষয়ে জানতে চান বলে জানা গিয়েছে। ওই জ্বরের কারণ ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং এ নিয়ে আতঙ্কের কোন কারণ […]
বন্ধুর হাতে খুন বন্ধু।
হাওড়া,২৩ ডিসেম্বর:- বন্ধুর বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বন্ধুর হাতেই নৃশংসভাবে খুন হল এক যুবক। রবিবার রাতে হাওড়ার জগাছা থানা এলাকার জিআইপি কলোনির সাতাশি এলাকায় ওই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। এলাকার বাসিন্দারা তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দন […]







