স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের বোলিংয়ের বিরুদ্ধে খেলেছেন। সেই সঙ্গে সৌরষ্ট্রের হয়ে রঞ্জী জয়ী আরও দুই ক্রিকেটার অর্পিত বাসবাদা ও প্রেরক মানকড় করোনা পরবর্তী সময়ে ক্রিকেট প্রস্তুতিতে নেমে পড়লেন। তিনমাস পর নেটে ফিরে দারুণ খুশি পূজারা। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পূজি জানিয়েছেন, ‘দীর্ঘদিন পর প্রস্তুতিতে ফিরে দারুণ লাগছে। ক্রিকেটে ফিরতে পেরে খুশি। করোনা কারণে ক্রিকেটে থেকে দূরে থাকলেও প্রস্তুতিতে ভাঁটা পরেনি। করোনা পরিস্থিতিতে বাড়িতে ফিটনেস চর্চা করে গিয়েছি।’
Related Articles
হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিরাপত্তা নিয়েও আলোচনা।
হাওড়া, ৬ মার্চ:- বুধবার হাওড়ার সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়। রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন এবং সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানান, বড় হাসপাতালে নিরাপত্তা কর্মী থাকলেও ছোট গ্রামীণ হাসপাতালে নিরাপত্তা কর্মী সেভাবে নেই। […]
প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৫ অক্টোবর:- রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে এবার নির্দেশ দিল শিক্ষা দফতর। দফতরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি বছরের ২ মে স্কুল শিক্ষা দফতরের এক অধিকর্তার জারি করা এক নির্দেশিকার ভিত্তিতেই এই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে। এই নির্দেশিকায় লেখা রয়েছে যে, মাধ্যমিক […]
কোস্টাল ট্রেকে সাত বাঙালির অভিযান। অভিনন্দন জানালেন মন্ত্রী লক্ষ্মীরতন।
হাওড়া ,৪ জানুয়ারি:- পেশা এদের ভিন্ন। কিন্তু নেশা এদের নতুন কিছু করার তাগিদ। সেই নেশা থেকেই এরা প্রতিবার কোস্টাল ট্রেক থেকে শুরু করে বিভিন্ন অভিযানে সামিল হন। জীবনের ঝুঁকি নিয়ে বহু দুর্গম পথ এরা পাড়ি দেন। ২০২১ এ হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাত সদস্য পায়ে হেঁটে পাড়ি দেবেন অন্ধ্র-ওড়িশা উপকূল কালিঙ্গপটনম থেকে ভাইজাক পর্যন্ত প্রায় […]










