হাওড়া , ২৩ জুন:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে এলাকার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন অগণিত মানুষ। তবে এবছর করোনা পরিস্থিতিতে সেই নিয়মে ছেদ পড়েছে। এবার শুধুই জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। হাওড়ার ওলাবিবিতলা পল্লীবাসীর পক্ষ থেকে এবার রথযাত্রার দিন সন্ধ্যায় প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই চলছে পুজোর প্রস্তুতি। ওলাবিবিতলা পল্লীবাসীবৃন্দের তরফে অশোক মুখোপাধ্যায় বলেন, রায়বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরে প্রভু জগন্নাথদেবের সকাল সন্ধ্যা নিত্য পূজা হয়। এবং রথযাত্রার দিন প্রতি বছর রথ বের করা হয়। এবার সেই নিয়ম পরিবর্তন হয়েছে। রথ রাজপথে পরিক্রমা করছে না। তবে মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছে। শুধু এলাকার মানুষ নয় এলাকার বাইরের দূর-দূরান্তের বহু মানুষ এখানে আসেন। উৎসবে অংশ নেন। সেই রীতিই চলে আসছে।
Related Articles
হিসাব রক্ষকের চপারের আঘাতে গুরুতর জখম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ডেপুটি ম্যানেজার।
হুগলি, ৬ অক্টোবর:- বৃহস্পতিবার রাতে চন্দননগরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ক্যাশিয়ারের চপারের আঘাতে গুরুতর জখম হলেন ডেপুটি ম্যানেজার। আহত ডেপুটি ম্যানেজারের নাম অঙ্কিতা বাসু। বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। এই ঘটনায় চন্দননগর থানার পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার বুদ্ধদেব মন্ডলকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ডেপুটি ম্যানেজার অঙ্কিতা বাসু ব্যাংকের ভল্টে টাকা […]
শারীরিক অবস্থার অবনতি , অতি সংকটে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ।
স্পোর্টস ডেস্ক, ১৬ আগস্ট:- গত মাসেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহান । লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । এদিকে করোনা মুক্তির আগেই শুক্রবার থেকে কিডনির সমস্যায় ভুগতে শুরু করেন । রক্তচাপ স্বাভাবিক ছিল না চেতন চৌহানের । এমনকী ৭২ বছর বয়সী ক্রিকেটারের শারীরিক অবস্থার অবনতি […]
করোনা বৃদ্ধির কারণে রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার আবারও কমানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে জানিয়েছেন আপাতত ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে। এতদিন ওই দপ্তর গুলিতে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছিল। পাশাপাশি এখন থেকে […]







