হুগলি,২২ ডিসেম্বর:- সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে ও ভারতের প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি একটি অভিনন্দন মিছিলের আয়োজন করে শ্রীরামপুর সাংগঠনিক এর পক্ষ থেকে, বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বোস এর নেতৃত্বে। উত্তরপাড়া থেকে বাগখাল পর্যন্ত এই মিছিলের কথা থাকলেও অনুমতি না নেবার কারণে মিছিল বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। পুলিশি বাধা পেয়ে প্রথমে বাকবিতণ্ডার জড়িয়ে পড়ে বিজেপি কার্যকর্তারা। পরে জি,টি,রোড এ বসে পড়ে বিক্ষোভ দেখায়। কর্মব্যস্ত এই রাস্তা এক ঘণ্টার অবরোধের জেরে থমকে যায় যান চলাচল।
অবরুদ্ধ হয়ে পরে গোটা এলাকা ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিক্ষোভের জেরে। পরে নিজেরাই তুলে নেয় অবরোধ। সায়ন্তন বোস বলেন শাসকদল ভয় পাচ্ছে বলেই বিজেপি কে কোথায় মিটিং মিছিল করতে দিচ্ছে না। ওদের ভয়টাই আমাদের কাছে ভালো। কারণ জো ডোর গিয়া ও মর গিয়া। প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানানোর জন্যই এই মিছিল ছিল, মুখ্যমন্ত্রী চেষ্টা করতে পারে হিন্দুদের নাগরিকত্ব না দেবার কিন্তু বিজেপি দেবে বলেও জানান তিনি। এদিন এই কর্মসূচিতে সায়ন্তন বোস ছাড়াও ছিলেন , বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস, মহিলা নেত্রী শশী সিং, বিজেপি নেতা পরাগ মিত্র সহ আরো অনেকে।Related Articles
প্রাচীন বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রাস্তায়। হতাহতের ঘটনা থেকে প্রাণে রক্ষা।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- প্রাচীন বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রাস্তায়। হতাহতের ঘটনা থেকে প্রাণে রক্ষা। লাগাতার বৃষ্টি থামতেই হাওড়ার অতি ব্যস্ততম রাস্তা নেতাজী সুভাষ রোডের উপরে ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ির একাংশ। হাওড়ার সুপ্রাচীন জানবাড়ির একটি অংশ এদিন ভেঙে পড়ে। বেলা সোওয়া বারোটা নাগাদ ওই ঘটনা ঘটে। সেই সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও হতাহতের […]
লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ ।
নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই […]
এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।
কলকাতা , ১৮ মে:- এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল নারদ মামলায় গ্রেফতার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। মঙ্গলবার দুপুরে উডবার্নের ১০২ নম্বর কেবিনে তাঁকে ভরতি করা হয়েছে৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সুব্রত মুখোপাধ্যায় কে এসএসকেএমে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদও একবার তাঁকে […]









