হুগলি , ২২ জুন:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৪ তম বর্ষের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়ম মেনে হবে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো অর্চনা। বিগত বছরগুলির মতো নেই কোনও ব্যাস্ততা। স্নানপিঁড়ির মাঠে বসেনি কোনো মেলার স্টল। মন্দির ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, নিয়ম রীতি মেনেই রথের দিন সকালে তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের চাতালে রাখা হবে। ২৫ জনের বেশি কেউ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না। বিকাল সাড়ে তিনটেয় তিন বিগ্রহকে মন্দিরের চাতাল থেকে পাশেই অস্হায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা চারটেয় জগন্নাথ, বলরাম এর নারায়ণ শিলা রথের চারিদিকে তিনবার প্রদক্ষিন করিয়ে মূল মাসীর বাড়ি নিয়ে যাওয়া হবে।আবার শুক্লা দশমীতে নারায়ণ শিলা ফিরবে মন্দিরে। তবে যাওয়া এবং আসা দু’ক্ষেত্রেই খুব কম সংখ্যক সেবায়েত উপস্থিত থাকতে পারবেন। জগন্নাথ ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, “করোনার কথা মাথায় রেখে মানুষের জীবনের স্বার্থে রথযাত্রা স্থগিত রাখা হয়েছে।”
Related Articles
বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা ।
হুগলি,৪ ডিসেম্বর:- পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বসত বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা । বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বইমেলা কমিটির সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় । তিনি বলেন, বিদ্যাসাগরের পাশাপাশি জাতির জনক গান্ধীজী ও প্রবাদ প্রতীম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কে স্মরণ করা হবে বইমেলায় । বইয়ের প্রচার বাড়াতে বইয়ের […]
নবীন আইএএস অফিসারদের কর্মজীবন শুরু দুয়ারে সরকার কর্মসূচি দিয়ে।
কলকাতা, ২৫ অক্টোবর:- রাজ্যের নতুন আইএএস অফিসারদের জেলাপ্রশিক্ষণ শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি দিয়ে। এই উদ্যোগ প্রথম নিল রাজ্য সরকার। এই শিবির থেকেই হাতেকলমে কাজ শিখতে পারবেন নবীন আইএএসরা। সম্প্রতি কর্মীবর্গ ও প্রশাসনির সংস্কার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৩টি জেলাশাসককে জানানো হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচিতে এই নতুন আইএএসদের যুক্ত করা হোক। রাজ্য সরকারের বক্তব্য, […]
প্রকাশ্যে বাকযুদ্ধে ইস্টবেঙ্গল ও মহামেডান, কী নিয়ে বিবাদ জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্পোর্টস কাউন্সিলের বৈঠক ডেকে ছিলেন। বৈঠকে উপস্থিত ছিল ক্রীড়া সংস্থাগুলি। সেই বৈঠকেই ক্রীড়াসংস্থা গুলির মধ্যে মহামেডান-ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি ও প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এবার ইস্টবেঙ্গল-মহামেডানের মধ্যে নজিরবিহীন সংঘাত হয়ে গেল। আসন্ন মরসুমে কলকাতায় প্রিমিয়র ডিভিশন আইলিগ হতে পারে। যাতাযাত এড়াতে এবছর একটি শহরকে কেন্দ্র […]









