তরুণ মুখোপাধ্যায় , ২১ জুন:- রবিবার সন্ধ্যায় রিষড়া এক্স আর্মি অ্যাসোসিয়েশনের প্রায় 100 সদস্য লাদাখে চীনা সৈন্যদের আক্রমণে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল । প্রদীপ প্রজ্জ্বলন করে তারা রিষড়ার বিভিন্ন পথ পরিক্রমা করেন। এক্স আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের বীর শহীদ যারা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছে তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। আমরা যখন আর্মিতে জয়েন করি এটাই মনে করি যে আমরা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে দেশমাতৃকার সম্মান রক্ষা করব । রাষ্ট্র আমাদের নিরাপত্তার ব্যাপারে কোন খামতি রাখেনি । যথেষ্ট নিরাপত্তা আমরা পাই়। শুধুমাত্র এক্স আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আবেদন রাখবো যেভাবে চীন যেভাবে আগ্রাসন নীতি নিয়েছে তার উপয্যক্ত জবাব আমাদের নির্ভীক সেনারা জবাব দেবে। ওদের যে আগ্রাসন নীতি তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ওদের যে ব্যাবসা বাণিজ্য আমাদের দেশে বিস্তার লাভ করেছে তাতে আমাদের ধাক্কা দিতে হবে। আমাদের দেশে যে সমস্ত চীনা পণ্য বাজার ছেয়ে গেছে সেগুলো ভারতবাসী হিসেবে প্রত্যেকের বর্জন করা উচিত। তবেই তাদের ভাতে মারা যাবে।
Related Articles
রাতের অন্ধকারে বিউটি পার্লারে ভাঙচুর আরামবাগে।
আরামবাগ, ১৪ জুন:- আবারও রাতের অন্ধকারে বিউটি পার্লারে চুরি এবং ভাঙচুর হল আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন আরামবাগের ব্যবসায়ী মহল। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হগলির আরামবাগের নজরুল মার্কেটে অবস্থিত একটি বিউটি পার্লারে রাতের অন্ধকারে ভাঙচুর হয় এবং কিছু জিনিস খোয়া যায় বলে অভিযোগ। এই বিষয়ে বিউটি পার্লারের মালিক সন্তু রানা বলেন […]
পুলিশকে কুর্নিশ জানিয়ে সম্বর্ধনা জানাল হাওড়ার স্বেচ্ছাসেবী সংস্থা।
হাওড়া, ৭ জুন:- কোভিড-১৯ এর বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের মাঝে অামফান ঝড় এসে সারা বাংলা তছনছ করে দিয়েছিল। কিন্তু এই আপদকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবার কাজে যুক্ত সকলের পাশাপাশি পুলিশ প্রসাশনও রাতদিন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসনের এই অক্লান্ত পরিষেবার প্রতি কুর্নিশ জানিয়ে এবার তাদের শুভেচ্ছা জানালেন হাওড়ার জগাছার এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শুধু […]
প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাফের বোতল উদ্ধার বৈদ্যবাটিতে।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- বৈদ্যবাটিতে অভিযান চালিয়ে প্রায় সারে চার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ছয় জন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চন্দননগর পুলিশের গোয়েন্দারা শ্রীরামপুর থানা অভিযান চালায়। বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাঘের বাগান এলাকার রমেশ কোস্তার বাড়িতে। নির্মিয়মান সেই বাড়িতে ১৭ টি বস্তায় নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল ভরা ছিল। […]







