স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- বিপর্যস্ত অস্ট্রেলীয় বোর্ডকে বাঁচাতে হয়তো আসরে নামতে পারেন ইংল্যান্ডের স্যর অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টসকে। তাঁর জায়গায় এখন উপযুক্ত প্রার্থীর খোঁজ চলছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর হল, রবার্টসের জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের নাম ভেসে উঠেছে। জানা গিয়েছে, এই ব্যাপারে স্ট্রসের সঙ্গে আলোচনাও চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডকে অ্যাশেজ যুদ্ধে জয় এনে দেওয়া স্ট্রসকে অস্ট্রেলীয় বোর্ডের মাথায় বসিয়ে দিলে কি বিতর্ক তৈরি হবে না? সবাই কি মেনে নেবে এ রকম সিদ্ধান্ত? এই প্রশ্নও কিন্তু উঠে পড়েছে। তবে স্ট্রসের পক্ষে অন্য যুক্তিও আছে। ইংল্যান্ডের হয়ে একশো টেস্ট খেলার আগে ১৯৯৮-৯৯ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেট খেলেছেন স্ট্রস।
Related Articles
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে জটিলতা অব্যাহত।
কলকাতা, ৩০ মে:- রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। গত রবিবার আগের কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি ফাঁকা। এরই মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তৃতীয় একটি নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার রাজভবনে গোয়ার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পর রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, […]
এম পি হেনস্থার প্রতিবাদে পথে তৃনমূল।
ত্রিপুরা, ২৩ অক্টোবর:- আগরতলায় গতকাল প্রচার কাজ করার সময় আমতলীতে হেনস্থার স্বীকার হন তৃনমূল সংসদ সুস্মিতা দেব। তার প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। মারধর করা হয় সাংসদকেও। ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির সদস্য মামুন খান গুরুতর ভাবে যখম হয়ে এই মুহূর্তে আগরতলার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার তীব্র নিন্দার ঝড় আছড়ে পরে শনিবার।এদিন তৃনমূল […]
ভর সন্ধ্যার চলল গুলি, ঘটনাস্থল ব্যান্ডেল।
হুগলি, ৩ জুলাই:- বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। বছর ৪৭ এর মৃত ব্যক্তির নাম গোয়ালা। তার বাড়ি নিউ কাজিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার কর্মী লালবাবু এ দিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ব্যান্ডেলে নেমে হেঁটে কুলি পাড়ার কাছে যাওয়ার সময় তাকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতীরা। বুকের […]









