হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর গ্রাম পঞ্চায়েতের নান্দা, গোমোতিয়া, ছিলামোড়, লাহারোড সহ বিভিন্ন এলাকায় মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। ভূমি দফতরে বারবার লিখিত অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না মেলায়, এদিন দুপুরে কয়েকশো কৃষক হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। কৃষকদের দাবি, অবিলম্বে জমি থেকে মাটি কেটে যে পুকুর তৈরি করা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে সিঙ্গুরের BLRO কোনও মন্তব্য করতে চায়নি।
Related Articles
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে কেন্দ্রকে আবেদন জানাবে রাজ্য।
কলকাতা, ৩০ মার্চ:- বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে এর প্রাচিনত্ব সংক্রান্ত প্রামাণ্য নথি সহ রাজ্য সরকার শীঘ্রই কেন্দ্রের কাছে আবেদন জানাবে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের অধীন ভাষা শিক্ষা ও গবেষণা কেন্দ্র আইএলএসআর- বাংলার প্রাচীনত্বের নমুনা সংক্রান্ত একটি প্রামাণ্য রিপোর্ট প্রস্তুত করছে। যা আগামী মে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। […]
জাতীয় সড়কে দুর্ঘটনা। ডাম্পার চালকের মৃত্যু।
হাওড়া , ১২ অক্টোবর:- দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ডাম্পার চালকের। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ধূলাগোড়ের জালান কমপ্লেক্সের কাছে ৬ নং জাতীয় সড়কে। ধূলাগোড় ট্রাফিক সূত্রে জানা গেছে, চাকা ফেটে রাস্তায় দাঁড়িয়েছিল একটি লরি। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে এসে ধাক্কা মারে। ডাম্পারের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পার […]
দিনেদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ লুট হাওড়ায়।
হাওড়া, ১৯ জুন:- সোমবার দিনেদুপুরে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ লুটের ঘটনা ঘটলো হাওড়ার বামনগাছি এলাকায়। ব্যাগে ছিল প্রায় এগার লক্ষাধিক টাকা। এছাড়াও আরও মাল তোলার জন্য ক্যাশ টাকা ছিল। প্রতিদিনের মতো এদিনও ক্যাশ টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জমা করতে যাচ্ছিলেন রাজেন্দ্র বণিক নামের ওই ব্যবসায়ী। প্রকাশ্য রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চালায় বাইকে চেপে […]








