হুগলি , ১৭ জুন:- অটোতে উঠলেই ধুতে হবে হাত,পরতে হবে মাস্ক। মাস্ক তো যাত্রী নিজেই মুখে পরে অটোয় চাপছেন। কিন্তু হাত ধোয়ার সাবান জল তো আর ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব না।তাই অটো চালকরাই ব্যবস্থা করলেন হ্যান্ড ওয়াশের। উত্তরপাড়া স্টেশন থেকে বালি খাল পর্যন্ত অটো চলে। সেই অটোতেই হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে।অটো চালকের ডানদিকে প্লাস্টিকের পাইপ দিয়ে বানানো হয়েছে ওয়াটার ট্যাঙ্ক।তার উপর লিকুইড সাবানের কনটেনার রাখা।যাত্রীরা এলে তাদের হাত ধুয়ে তবেই অটোতে উঠতে দেওয়া হচ্ছে।করোনা থেকে বাঁচতে মাস্ক পড়ার পাশাপাশি বার বার হাত ধোয়ার কথা বলছেন চিকিৎসকরা।আনলক হওয়ার পর থেকে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন।ট্রেন চালু না হওয়ায় কর্মস্থলে পৌঁছতে বাস অটোই ভরসা। কিন্তু সেখানেও সাবধানতা জরুরি।নিজেদের ও যাত্রীদের সুরক্ষার কথা ভেবে অভিনব এই ব্যবস্থা উত্তরপাড়ার অটো চালকদের।
Related Articles
মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম
বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো […]
সকাল সকাল ভোট দিলেন চাঁপদানির দুই প্রার্থী।
হুগলি , ১০ এপ্রিল:-আজ সকালে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী প্রার্থী আবদুল মান্নান ভোট দেবার পর মান্নান সাহেব জানালেন আমার লড়াই আদর্শের জন্য লড়াই ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আমার লড়াই নেই আর যারা বিপক্ষে রয়েছেন তারা সবাই আমার স্নেহভাজন এখন পর্যন্ত যে ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি আপাতত কোনো […]
চন্দননগরের অবনীন্দ্র আট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী।
হুগলি, ১ মার্চ:- চন্দননগর অবনীন্দ্র আর্ট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শননী শুরু হল।মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন শিল্পীদের আরও উৎসাহী করতে পর্যটন দপ্তরের গেস্ট হাউসের দেওয়ালে টাঙানো থাকবে এই সব ছবি। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ। চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্প কর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে […]







