হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই যে আক্রান্তদের মধ্যে ৫৩৮ জন করোনা জয় করে সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন।চব্বিশ ঘন্তায় জনা সাতেকের মতো নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জেলা প্রসাসনের এক কর্তা বলেন , শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলি তে যে পরিমান পরিযায়ী শ্রমিকেরা ফিরেছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে কোয়ারান্টাইন সেন্টার ও চিকিতসার ব্যবস্থা করা হয়।কিন্তু জেলা প্রশাসনকে আগাম না জানিয়ে তালিকার বাইরে শ্রমিক স্পেশ্যাল ট্রেন জেলা ঢুকে পড়ায় পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে । যদিও জেলা প্রশাসনের এই অভিযোগ অস্বীকার করেছে রেল।
Related Articles
বিধায়ক , সাংসদদের নিয়ে ২৯শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনে হাই ভোল্টেজ বৈঠক।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী ২৯শে জানুয়ারি কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক তলব করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিধায়ক-সাংসদদের হাজির থাকার নির্দেশ জারি করা হয়েছে। একের পর এক দলত্যাগের ঘটনায় এবার কড়া হাতে রাশ ধরতে মরিয়া মমতা। সেই লক্ষ্যেই এই জরুরি বৈঠক তলব বলে সূত্রের খবর। এদিকে, শুক্রবার যে বৈঠক কালীঘাটে হতে চলেছে, সেখানে […]
অসুস্থ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক ছাত্রী।
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- পরীক্ষা দিতে বসে অসহ্য পেটে যন্ত্রণা শুরু হওয়ায় মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক অর্থাৎ আলিম পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হল। আপাতত প্রাথমিক চিকিৎসার পর সেখানেই পরীক্ষা দিতে শুরু করেছে ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের বাসিন্দা আফসানা খাতুন। হাসপাতাল সূত্রে খবর, বছর সতেরোর আফসানা অ্যাঙ্গাস হাই মাদ্রাসার ছাত্রী। শনিবার তৃতীয় দিনে তার ইংরেজি পরীক্ষা […]
গুন্ডাগিরি নিয়ে দিলীপকে চরম হুঁশিয়ারি কল্যাণের।
হুগলি , ১৪ ডিসেম্বর:- বিজেপি দলটা গুন্ডা বাজদের দল, ওদের কাজ দাঙ্গা করা, গুন্ডাগিরি করা। আর ওদের ওই ক্ষ্যাপা ষাঁড়টা সকাল থেকে বেরিয়ে মানুষকে উত্তেজিত করে। তবে আমরা হিংসায় বিশ্বাস করিনা, আমরা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি তাই তৃণমূলের আর এক নাম সংগ্রাম। তবে ওরা গুন্ডামি করতে এলে আমরা চুপ করে বসে থাকব না ক্ষ্যাপা […]







