হুগলি , ১৭ জুন:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। শ্রীরামপুরের মাহেশে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।করোনা মহামারিতে দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল।কাজ হারিয়েছেন বহু মানুষ।এমন অবস্থায় দুবেলা খাবার জোটাতে হিমসিম খেতে হচ্ছে বহু মানুষকে।সেই সময় কেন্দ্রীয় সরকার প্রতিদিন তেলের দাম বাড়িয়ে চলেছে।ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পরিবহনে গাড়ির ভাড়া বাড়বে,ভাড়া বাড়লে খাদ্য সামগ্রীর দামও বাড়বে।অবিলম্বে তেলের দাম কমাতে হবে। অন্যদিকে শ্রীরামপুর পৌরসভার মুখ্য প্রশাসক অমিয় মুখার্জী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে পথে নেমেছি নরেন্দ্র মোদি সরকার যেভাবে তেলের দাম বাড়িয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদের ।সঙ্গে সঙ্গে মোদি সরকারের যখনই কোন বিপদ আসে সেই সময় একটা যুদ্ধ-যুদ্ধ পরিবেশ সৃষ্টি করে। এবং তাদের ভুল তথ্য এবং ভুল নীতির যার ফলে আজকে চীন সীমান্তে যুদ্ধে আমাদের কুড়ি জন বীর যোদ্ধার প্রাণ গেছে সৈনিক শহীদ হয়েছেন তাঁরা। আজকে আমরা দাবি করছি আমরা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক প্রকৃত তথ্য জানানো হোক আমাদের। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেসব শহীদ গতকাল সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা কালো ব্যাজ পরে আজ আন্দোলনে নেমেছি। এদিনের অনুষ্ঠানে অন্যান্য তৃণমূল নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পুর সদস্য সন্তোষ সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব নেতৃবৃন্দ।
Related Articles
দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে বিশেষ অভিযান, বৈদ্যবাটি পুর এলাকায়।
হুগলি, ২২ নভেম্বর:- দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে বিশেষ অভিযান বৈদ্যবাটি পুর এলাকায়lকেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাথেই বৈদ্যবাটি পুরসভার যৌথ উদ্যোগে শেওড়াফুলি বাজার এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের খোঁজে বিশেষ অভিযান চলে। বেশ কয়েকজন দোকানদারের থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেমন বাজেয়াপ্ত করা হয় তেমনই দোকানে রাখার জন্য জরিমানা করা হয়। বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান […]
নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারাবো দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।
পশ্চিম মেদিনীপুর , ৩ মার্চ:- বুধবার পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার চক গোপীনাথপুর এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তুলোধোনা করেন। এবং বক্তব্যের শেষের দিকে তিনি বলেন দিল্লিতে একটি মিটিংয়ে যাচ্ছি আমি, নন্দীগ্রামে মমতা […]
হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুলে দুটি এটিএমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল।
হাওড়া,১১ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুলে দুটি এটিএমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শনিবার ভোররাতে দুষ্কৃতীরা এসে এটিএমে ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। সকালে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। তবে এটিএম থেকে কত টাকা চুরি হয়েছে তার পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার […]









