হাওড়া , ১৬ জুন:- আসন্ন বর্ষায় হাওড়া জেলায় জল জমা ও ডেঙ্গুর প্রকোপ রুখতে হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুর কমিশনার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন শরৎ সদনে হয় ওই বৈঠক। এই বর্ষায় হাওড়া শহরে জল জমার সমস্যা দূর করতে সমস্ত নিকাশী নালা ও খালগুলি ৩০ জুনের মধ্যে সংস্কারের লক্ষ্যমাত্রা স্থির করে দেন সমবায় মন্ত্রী। বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের একাধিক কর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকে অরূপ রায় বলেন, এই বর্ষায় জল জমার সমস্যা যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। নইলে এই থেকে ডেঙ্গির প্রকোপও দেখা দিতে পারে। তিনি জেলা প্রশাসের কর্তাদের উদ্দেশ্যে বলেন জল জমার সমস্যা দূর করতে শহরের নিকাশী ব্যবস্থা ঠিক রাখতে হবে। এর জন্য পচা খাল, রানি ঝিল সহ যেসব নিকাশি খাল ও নালাগুলি রয়েছে সেগুলিকে ঠিকঠাক সংস্কার করে রাখতে হবে।
Related Articles
মেদিনীপুর সদর ব্লকের শুকনাখালি এলাকায় চল্লিশটি হাতির দল এলাকা জুড়ে আতঙ্ক।
পশ্চিম মেদিনীপুর , ৪ সেপ্টেম্বর:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত মনিদহ অঞ্চলে প্রায় ৪০ থেকে ৪৫ টি দাঁতাল হাতি শুক্রবার সকালে কংসাবতী নদী পেরিয়ে ঢুকে পড়ে। ঐ হাতির দল মনিদহ অঞ্চলের পলাশিয়া,মনিদহ, এনায়েতপুর, গুড়গুড়িপাল শুকনাখালি এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় ।যার ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হাতির পাল মাঠে ধান চাষের […]
তাইকোন্ডো মার্শাল আর্টে জোড়া সাফল্য পূর্ব বর্ধমানের।
পূর্ব বর্ধমান, ২৬ মে:- পূর্ব বর্ধমানের সাতগাছিয়া তাইকোন্ডো মার্শাল আর্ট ক্লাবের দুই সদস্য রামানন্দ শর্মা এবং শায়ক পাল লখনৌতে অনুষ্ঠিত ন্যাশনাল হাফকিডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এদের প্রশিক্ষক ডল ভট্টাচার্জ রূপ কমল নন্দী এবং মুন্না শর্মার প্রশিক্ষণের তারা এই সাফল্য পেয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে ডল ভট্টাচার্য জানান আমাদের ক্লাবের এই দুই […]
এগরায় বেআইনিবাজি কারখানায় বিস্ফোরণে মৃত নয়, ক্ষতিপূরণের ঘোষণা সরকারের।
কলকাতা, ১৬ মে:- পূর্ব মেদিনীপুরের এগড়ায় মঙ্গলবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে ৯ জনের। আহত অন্ততপক্ষে ৭। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ওই ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার তদন্তভার সিআইডির […]








