স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- চব্বিশ ঘণ্টা আগে লা লিগায় মায়োরকার বিরুদ্ধে মেসির জাদুতে বার্সেলোনার দুরন্ত জয়। এরপর রবিবার ঘরের মাঠে এইবারকে ৩-১ হারাল রিয়াল। স্পেনে এখন করোনা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভাল। কিন্তু সাধারণ মানুষ আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। অর্থনীতির অবস্থা এতটাই ভয়াবহ যে টিভির চ্যানেল সাবসক্রাইব করার মতো ক্ষমতা অনেকের নেই। তাই রবিবার মাদ্রিদে খেলা হলেও বোঝার উপায় ছিল না। ম্যাচ ঘিরে চোখে পড়ল না খুব একটা উত্তেজনা। ফাঁকা মাঠেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা । করোনা আবহে নতুন করে শুরু হওয়া স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এইবারের বিপক্ষে এই ম্যাচে রিয়াল জিতল ৩-১ গোলে। এদিন ম্যাচে ৪ মিনিটে টোনি খোস গোল করে এগিয়ে দেন রিয়ালকে। ৩০ মিনিটে ২-০ করেন সের্খিয়ো র্যামোস। ৩৭ মিনিটে ৩-০ করেন মার্সেলো। ৬০ মিনিটে ব্যবধান কমান এইবারের বিগাস। এই ম্যাচে রিয়ালের হয়ে একটি গোল করেন মার্সেলো। ম্যাচে রিয়ালের তৃতীয় গোলটি করেছিলেন তিনি।
Related Articles
কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
হাওড়া , ১১ জানুয়ারি:- হাথরস কান্ড প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। হাথরস কান্ড নিয়ে বলতে গিয়ে একটি দলীয় জনসভায় বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। হাওড়ার গোলাবাড়ি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সদস্য আশীষ জয়সওয়াল। শনিবার ব্যারাকপুরে এক জনসভায় […]
রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় হত বৃদ্ধ। উত্তেজনা হাওড়ার জাপানিগেটে।
হাওড়া, ২ এপ্রিল:- রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শনিবার বিকেলে হাওড়ার জাপানিগেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাওড়া আমতা রোডে ম্যাটাডোরের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম লক্ষ্মণ দাস। বয়স আনুমানিক ৬০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি জাপানিগেটে বাড়ি যাবার জন্য যখন রাস্তা […]
কামারকুন্ডুতে ফ্লাইওভার নিয়ে জটিলতা কাটাতে উদ্যোগী বেচারাম মান্না।
হুগলি , ২৭ নভেম্বর:- কামারকুন্ডু লেভেল ক্রসিং এলাকায় নির্মিত ফ্লাইওভার নিয়ে উদ্ভূত জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উদ্ভূত সমস্যার সুষ্ঠ সমাধানের লক্ষে শনিবার মন্ত্রীর উদ্যোগে সিঙ্গুরের কেজিডি গ্রামপঞ্চায়েতের সভা কক্ষে প্রশাসনিক স্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপপ্রিয়া, হরিপালের বিধায়ক করবি মান্না, চন্দননগরের মহকুমা শাসক, […]










