হুগলি , ১৩ জুন:- ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরে বিঘটি দিল্লি রোডের পাশে। তবে সকালে কারখানা বন্ধ থাকার কারনে কোনো হতাহতের খবর নেই।এই কারখানায় তৈরি হয় ফোমের গদি। কর্মীসংখ্যা ১৭০ জন। খবর পেয়ে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এখনো আগুন আয়ত্ত্বে আসেনি।কিভাবে এই ঘটনা ঘটল এখনো কেউ কিছু বলতে পারছে না।তবে কয়েককোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে অনুমান শ্রমিকদের।
Related Articles
দু’মাসের টাকা একসঙ্গে, বিধবা ভাতা-সহ অন্যান্য সামাজিক পেনশনের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:- বুধবার রাজ্যে লকডাউনের তৃতীয় দিনে বেশ কিছু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, সরকারের তরফে দু’মাসের সামাজিক পেনশন (বিধবাভাতা, জহর পেনশন, জয় বাংলা প্রকল্প-সহ একাধিক সামাজিক প্রকল্প) একলপ্তে দেওয়া হবে। এর আগেই আইসিডিএস এবং মিড ডে মিলের চাল, আলু একইসঙ্গে দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এদিন মমতা বলেন, রেশনেও […]
ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক।
হাওড়া, ২৩ নভেম্বর:- ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো যুবক। এরপর অনেক চেষ্টায় তাকে নামানো হয়। বুধবার বিকেল নাগাদ দমকলে খবর আসে ব্রিজের মাথায় উঠে পড়েছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। হাতে গোনা কয়েকজন পথচলতি মানুষ ব্রিজের উপর প্রথম তাকে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এবং দমকল ছুটে আসে। কলকাতা পোর্ট […]
বিধান চন্দ্র রায়কে সন্মান দিতেই ১ লা জুলাই ছুটি ঘোষণা রাজ্য সরকারের।
কলকাতা, ২৯ জুন:- চিকিৎসক দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। পয়লা জুলাই সারা রাজ্যে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিবস হিসেবে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় আসছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে জানিয়েছেন কোভিড যোদ্ধাদের সম্মানার্থে এই ছুটি ঘোষণা করা হলো। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী যারা […]







