দ:২৪পরগনা, ৯ জুন:- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের চাল,ওজনে আলু এবং চাল কম দেয়ার অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। এমনকি আলু এবং চাল ব্যাগ থেকে ঢেলে দিয়ে তারা বিক্ষোভে সামিল হন। অভিভাবকদের অভিযোগ বিগত দিনে যখন মিড ডে মিলের খাবার দেয়া হতো তখনও পর্যন্ত এই স্কুলের খাবার দেয়া হতো খুবই অল্প এবং নিম্নমানের যা বারবার অভিযোগ জানানো হয়েছে তার কোনো সদুত্তর মেলেনি শিক্ষকদের কাছ থেকে। আজ মিড ডে মিলের চাল আলু এবং নিম্নমানের দেওয়ায় তারা শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখান। যদি এর কোন সদুত্তর না মেলে স্কুল খুললে স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন অভিভাবক না বলে জানান।
Related Articles
ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থেকে দুজনকে গ্রেফতার করল সি বি আই।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে। দুজনকে গ্রেফতার করল সি বি আই। মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের […]
নন্দীগ্রামে তৃণমূলের অন্তদ্বন্দ্ব, কুনাল ঘোষের সামনেই চলে বিক্ষোভ।
পূর্ব মেদিনীপুর, ১০ নভেম্বর:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ কমিটির স্মরণ সভায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, কুনাল ঘোষের সামনেই বিক্ষোভ তৃণমূলের একাংশের, সূত্রে জানা গিয়েছে তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান পীযূষ ভূঞ্যাকে কেন স্টেজে তোলা হয়নি, সেখানে শেখ সুফিয়ানকে কেন তোলা হয়েছে! তাই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের একাংশের বিক্ষোভ, সুফিয়ানকে স্টেজ থেকে নামাতে হবে বিক্ষোভ দেখায় […]
মজুরির দাবিতে হুগলি-চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ১৭ দিনে।
হুগলি, ১৭ ডিসেম্বর:- বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ১৭ দিন ধরে চলছে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মীদের কর্মবিরতি। যার জেরে রাস্তাঘাট ভরেছে জঞ্জালে, নানান পুর-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ শহরের নাগরিক। শুরুতেই বিষয়টি নিয়ে মহকুমা শাসক (সদর) স্মিতা সান্যাল শুক্ল তৎপরতা দেখিয়েছিলেন। সমস্যা মেটাতে জেলাশাসক মুক্তা আর্য, পুরপ্রধান অমিত রায় ও পুর-আধিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু […]











