হুগলি,১৯ ডিসেম্বর:- তৃণমূলের দলীয় কার্য্যালয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল দেবান্দপুর এলাকায়। দেবান্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগারের সামনে ঘটা এই ঘটনা আজ সকালে সকলের নজরে আসতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় বছর ছয়েক আগে রাস্তার পাশে সেখানে কাঁচা ওই পার্টি অফিস গড়ে ওঠে। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তাঁদের কাজকর্ম করতো। পাশপাশি ভোটের সময় ওই অফিসই দেবান্দপুরের ৩৯/৪০ নম্বর বুথ অফিস হিসাবে কাজ করতো।
আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় জ্জ্বলন্ত অবস্থায় ওই অফিসকে দেখতে পায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে অফিসটি সম্পূর্ণরূপে জ্জলে খাক হয়ে যায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ঘটনাটি বিরোধীরাই ঘটিয়েছে। যাদের মধ্যে বিজেপিকেই মূলতঃ দায়ী করা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।Related Articles
পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বীরভূম সফর সামান্য রদবদল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বীরভূম সফরে সামান্য রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবারের পরিবর্তে শনিবারই রওনা হবেন লাল মাটির দেশের উদ্দেশে। আর পরের দিন ছুটির দিনেই সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠক ছেড়ে রাতেই ফিরবেন কলকাতায়। বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে। গরু […]
আমেরিকা নিবাসী প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় কোন্নগর,শ্রীরামপুর, ও হাওড়া থেকে গ্রেফতার তিন মহিলা।
হাওড়া,৯ জানুয়ারি:- আমেরিকা নিবাসী এক প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তিন মহিলাকে গ্রেফতার করে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। এমনকি ব্যাগের মধ্যে থাকা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও টাকাপয়সা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠে আসেন ওই মহিলা। সেখানেই […]
রিষড়ায় পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন।
হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রিষড়ায় পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন।রবিবার রিষরা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই এলাকায় একটি বিয়ে বাড়ি চলছিল সেখানেই ফাটানো হচ্ছিল বাজি।সেই বাজি এসে পড়ে এই কারখানায়,তাতেই আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করে। Post […]







