কলকাতা,১৮ ডিসেম্বর:- এখনো স্পনসর এর বিষয় এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইস্টবেঙ্গল- কোয়েস। এর থেকে শিক্ষা স্পনসর বা ইনভেস্টর যে আসুক না কেন এখনো তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না ইস্টবেঙ্গল । কোয়েস এর সঙ্গে পরের বছর বিচ্ছেদ একবারে পাকা ঠিকই । কিন্তু পরের বছর আই এস এল এও খেলবে ক্লাব তাই স্পনসর লাগবে । সে কারণে সব কিছু যাতে বজায় থাকে অথাৎ ক্লাব এর গর্বের সঙ্গে কর্তাদের নিজেদের অস্তিত্বও। আর মোটা টাকাও এলো এই নীতিতেই ক্লাব কর্তারা স্পনসর আনবে । আগামী তিন মাস ধরে উপযুক্ত স্পনসর আনার কাজ করবেন কর্তারা।
তাঁদের পুরোনো স্পনসর কিংফিশার এর সঙ্গে কথা হলেও তারা ৩০০ কোটির মতো এত অর্থ দেবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। তাই বাজিয়ে দেখা হচ্ছে স্পনসর দের । তবে রবিবার ইতালির নতুন স্পনসর এর সঙ্গে আলোচনা তে সন্তুষ্ট হলে তাদের নেওয়ার দিকে এগিয়ে যাবে ক্লাব। নাম প্রকাশ এ অনিচ্ছুক এক ইস্টবেঙ্গল কর্তা বলেন, এটা ঠিক ক্লাব দেখতে আমাদের এক বিদেশি কোম্পানি আসবে তবে সব কিছু দেখেই সিদ্ধান্ত নেবো হটকারী সিদ্ধান্ত নেবো না।Related Articles
আমফান ,পরিযায়ী শ্রমিক সহ বিভিন্ন ইস্যুতে হাওড়ায় জগৎবল্লভপুরে বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি।
হাওড়া, ৪ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ও করোনা পরিস্থিতি মোকাবিলায় চাই আরও বেশি সক্রিয়তা। পরিযায়ী শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক কোয়ারেন্টিন সেন্টার, তাদের প্রত্যেকের জন্য কোভিড টেস্ট এবং খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়ের দাবিতে এবং ব্লকের সব মানুষকে রেশনে খাদ্যসামগ্রী দিতে হবে এই দাবিতে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে জগৎবল্লভপুরে বিডিওর কাছে স্মরকলিপি দেওয়া হয়। এদিন এই কর্মসূচির […]
করোনার জের, বাতিল সিএবির ঘরোয়া লিগ
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনার জেরে এ বছরের মতো চলতি মরসুমের ঘরোয়া ক্রিকেট লিগ বাতিলের সিদ্ধান্ত নিল সিএবি। ফাস্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ অন্যান্য সমস্ত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। শুক্রবার সন্ধ্যায় সিএবি দফতরে বৈঠকে বসেন সিএবির আধিকারিকরা। ওই সভাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী বছর আবার নতুন করে শুরু […]
বালিতে গঙ্গায় ভেসে উঠল মাঝবয়সী ব্যক্তির দেহ। চাঞ্চল্য।
হাওড়া , ৩ মে:- হাওড়ার বালিতে বারিন্দ্রপাড়া ঘাটে বৃহস্পতিবার সকালে ভেসে ওঠে এক মাঝবয়সী ব্যক্তির দেহ। ঘাটের সিঁড়িতে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মানুষ ঘাটে ছুটে আসেন। তবে, বেলা সাড়ে ১১টা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। জলের স্রোতে দেহটি অন্য কোথা থেকে ভেসে এসেছে কিনা বা অন্য কিছু ঘটনা তা […]








