দ:২৪পরগনা, ৮ জুন:- লকডাউন এর ৭২ দিন পর এলাকার মহিলারা শঙ্খ ধ্বনি বাজিয়ে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির মঙ্গলবার সকল থেকে খুলে দিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা । হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদ্বীপ রায় সহ এলাকার স্থানীয় বাসিন্দারা । এদিন কপিলমুনি মন্দির খোলার আগে পুরো মন্দির থেকে স্যানিটাইজার করা হয় । জিবিডি বচেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, এই পবিত্র মন্দিরে দশ জন করে পূজা দিতে পারবেন তার বেশি কেউ পুজো দিতে পারবেন না । সবাই কে মাস্ক পরে দশ জন পুজো দিয়ে বাহির হওয়ার পর আবার দশ জনকে পূজা দেবেন । এভাবেই করোনা ভাইরাসের অবহের মধ্যে চলতে থাকবে সাগরের কপিলমুনি মাদিরের পূজা।
Related Articles
জোরাফুলে শুভেন্দু পর্ব এখন অতীত , তবুও হাল ছাড়ছে না তৃণমূল।
কলকাতা , ২৭ নভেম্বর:- শুধু মন্ত্রীত্ব নয়, একে একে সমস্ত সরকারি পদ থেকেই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। সরকার ছাড়াও দলে একাধিক পদে আছেন শুভেন্দু। সেসব পদ থেকেও তিনি পর্যায়ক্রমে সরে দাঁড়াবেন বলে দলীয় সূত্রে খবর। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে তবে কি এখনই পাততাড়ি গুটিয়ে তৃণমূল ছাড়বেন শুভেন্দু ? যদি নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি মুখ […]
বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ৬ জুলাই:- ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে আজ রাজ্যপালের ভাষণের ওপর সভায় আলোচনা চলছে। কিন্তু অধিবেশনের শুরুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা ভোট পরবর্তী হিংসা নিয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই আলোচনার […]
ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে ঢুকে গেল লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা।
কলকাতা , ১১ অক্টোবর:- ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। শারদোৎব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের এই উপহার দিলেন। প্রশাসন সুত্রে খবর সেপ্টেম্বর এবং অক্টোবর ২ মাসের টাকাই দেওয়া হয়েছে। এতে রাজ্য সরকারের ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫৯ লক্ষ মহিলার আবেদন পত্র লক্ষ্মীর […]









