হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় অতীত ।সারাদিনে একটির বেশি বাস চলাচল করে না। ফলে উত্তরপাড়া কোতরং বাসিন্দাদের নাকালের একশেষ ছিল বিশেষ করে আজকে থেকে সরকারি অফিসগুলোতে 70% শতাংশ কর্মী নিয়ে যে কাজের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার ফলে এখান থেকে যাত্রীদের অফিস করা নিয়ে একটা সংশয় ছিল কিন্তু উত্তর পাড়ার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান চিফ এডমিনিস্ট্রেটর ডিলিট যাদবের চেষ্টায় আজ থেকে শুরু হয়ে গেল উত্তরপাড়া থেকে সল্টলেকের বাস সার্ভিস। পুরসভার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। তাদের বক্তব্য বর্তমান আপৎকালীন অবস্থায় মানুষ যখন দিশেহারা সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবদিকে লক্ষ্য। একদিকে যেমন করোনার মত মহামারীর মোকাবিলা করছেন অন্যদিকে আফফানের প্রলয়ংকর ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। তারি মাঝে এই ধরনের সামাজিক উদ্যোগ তার মানবিক মনের পরিচয়।
Related Articles
সন্দেশখালি নিয়ে হাওড়া ব্রিজ অবরোধ বিজেপির, ব্যাপক যানজট।
হাওড়া, ৬ জানুয়ারি:- সন্দেশখালিতে শুক্রবারের ঘটনায় ইডি, কেন্দ্রীয় বাহিনী ও সংবাদমাধ্যমের উপর হামলার প্রতিবাদে হাওড়া ব্রিজে অবরোধ করলো বিজেপি। শনিবার বিকেল ৪টে নাগাদ বিজেপির রাজ্য নেতা উমেশ রাইয়ের নেতৃত্বে ওই কর্মসূচি নেওয়া হয়। ঘটনার প্রতিবাদে এদিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবরোধের জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে। প্রায় ১৫ মিনিট […]
২৪ঘন্টা নয় ৮ঘন্টা কাজের দাবী সহ সরকারী চাকরীর স্বীকৃতির দাবীতে তুমুল আন্দোলনে নামলো আশা কর্মীরা।
হুগলি, ১০ ডিসেম্বর:- ২৪ ঘন্টা নয় ৮ ঘন্টা কাজের দাবী সহ সরকারী চাকরীর স্বীকৃতির দাবীতে তুমুল আন্দোলনে নামলো আশা কর্মীরা। শুক্রবার হুগলীর জেলার সমস্ত আশা কর্মীরা কাজ বন্ধ করে সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভে সামিল হয়। নিজেদের দাবী-দাওয়া নিয়ে চলে বিক্ষোভ। রাস্তার উপর বসে পরেন বেগুনী শাড়ি পরিহীতা মহিলারা। এখান থেকেই এক প্রতিনিধি দল […]
প্রাক্তন স্বামী বিজেপিতে যোগ দেওয়ায় তাকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের রচনা।
হুগলি, ২৯ মার্চ:- হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করেন।প্রথমে মহেশপুর গ্রামে হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন।এরপর আমদাবাদ গ্রামে কালীমন্দিরে পুজো দেন। শংকরবাটি জারুরা এ্যারেঙ্গা হয়ে দোগাছিয়া পর্যন্ত চলে তার প্রচার। পথে সাধারন মানুষ তাকে দেখার জন্য ভীর করে। কখনো হাত মিলিয়ে কখনো হাত জোর করে শুভেচ্ছা গ্রহন করেন […]









