হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন দমকলের কর্মীরা। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ল্যাডারের সাহায্যে প্রায় আধ ঘন্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। অনুমান তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর বাড়ি অশোকনগরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কি কারণে তিনি ব্রিজে উঠে পড়লেন নর্থ পোর্ট থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
Related Articles
আইনি টানাপোড়নের মধ্যেই শিক্ষক বদলির পদক্ষেপ, শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৮ আগস্ট:- আইনি টানাপোড়েনের মধ্যেই শিক্ষক বদলি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। আপাতত ৪৯৩ জন স্কুল শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। বদলি তালিকায় নাম ছিল ৬০৫ জনের। তাঁদের মধ্যে আবেদনের ভিত্তিতে দফতরের বিশেষ বিবেচনায় বাদ গিয়েছে ১১২ জনের নাম। তাই বাকিদের বদলি হচ্ছেই। দফতরের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকদের […]
লক ডাউন মানার জন্য গান গেয়ে মানুষকে সচেতন করছে হুগলি গ্রামীণ পুলিশ।
হুগলি,৬ এপ্রিল:- লক ডাউন মানার জন্য গান গেয়ে মানুষকে সচেতন করছে পুলিশ।করোনা ভাইরাস রোধ করতে দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু বহু মানুষকে দেখা যাচ্ছে এর মধ্যেও বিনা কারণে বাড়ির বাইরে বেরোচ্ছে।সোমবার সেইসব মানুষদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে ও লক ডাউন মেনে চলার জন্য সোমবার বলাগড় গুপ্তিপাড়া হাইওয়ের উপর গান গেয়ে প্রচার চালালো হুগলি গ্রামীণ পুলিশ। […]
হাওড়ার পিলখানাতেও শুরু হয়েছে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে লাগাতার ধর্না আন্দোলন।
হাওড়া,২৩ জানুয়ারি:- হাওড়ার পিলখানাতেও শুরু হয়েছে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে লাগাতার ধর্না আন্দোলন। এখানকার ধর্না মঞ্চ এখন যেন এক টুকরো শাহীনবাগের আকার নিয়েছে। গত ১৭ তারিখ থেকে জি টি রোডের ধারে এখানে রাতভর মঞ্চ বেঁধে চলছে লাগাতার ধর্না প্রদর্শন। সকাল থেকে রাত অবধি তারা সিএএ, এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছেন। সামিল হয়েছেন […]







