নদিয়া, ৬ জুন:- করোনা আক্রান্তে একই পরিবারের ৬ জনকে নিয়ে যাওয়া হল কভিড 19 হাসপাতালে।ঘটনা শানিবার সকালে নদিয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের মনুনগর শিশু শিক্ষা কেন্দ্রের সামনে নিমাই দেবনাথ কর্মসুত্রে মহারাস্ট্রে থাকেন। গত ৩ দিন আগে তিনি তার পরিবার আরো ৫ সদস্যকে নিয়ে শান্তিপুরের মনুনগরের বাড়িতে ফেরেন। বাইরে থেকে আসার পর গ্রামবাসীদের সন্দেহ হয়, এরপর তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানায়।স্থানীয় সুত্রে জানা জায় নিমাইবাবু মহারাস্ট্র এ তার লালা রস পরীক্ষা হয়। সেখান থেকে তিনি রিপোর্ট না নিয়েই চলে আসেন বাড়িতে। এরপর শনিবার ওই এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মী, আশাকর্মীরা পৌছালে তারা ওই বাড়ির বিষয় সব কিছু জেনে বুঝে রিপোর্ট দেবার পর জরুরি পরিষেবার গাড়ি এসে তাদেরকে নিয়ে যায়। এই ঘটনায় সকাল থেকে শান্তিপুরের মনুনগর এলাকার গ্রামবাসীরা আতংকে। এছাড়াও ওই এলাকায় একটি SSK স্কুলে ভিন রাজ্য থেকে আসা ৫ জন কোয়ারিন্টিনে আছেন।ফলে খুবই স্বাভাবিকভাবে এক আতংকের চেহারা নিয়েছে ওই এলাকা।
Related Articles
কমিশনের জারি করা নিষেধাজ্ঞা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে তিনি ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম আহতদের দেখতে যাবেন বল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু […]
ক্রিস্টমাস ও নিউ ইয়ারের আগে হাওড়ায় নাকা চেকিং, ড্রোনেও চলবে নজরদারি।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- ক্রিস্টমাস ও নিউ ইয়ারের আগে হাওড়ায় নাকা চেকিং চালাবে পুলিশ। মদ্যপ অবস্থায় বা বিপদজনকভাবে গাড়ি চালালেও এবার নেওয়া হবে কড়া ব্যবস্থা। ড্রোনেও চলবে নজরদারি। জানালেন পুলিশ কমিশনার। রবিবার ২৫শে ডিসেম্বর বড়দিন। এরপরই রয়েছে ৩১শের বর্ষবরণ। এবং পরদিন ১লা জানুয়ারি ইংরেজি নিউ ইয়ার। এই উৎসবের সময়ে অনেকেই উশৃংখলভাবে গাড়ি চালান। ট্রাফিক আইন ভাঙেন। […]
বিরোধীদের ছক্কা মেরে উড়িয়ে দেবে মনোজ।
হাওড়া, ১০ মার্চ:-হাওড়া শিবপুর কেন্দ্রের লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী লেন কদমতলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল। উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসে হাওড়া জেলার চেয়ারম্যান অরূপ রায়। নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তেওয়ারি। এদিন অরূপ রায় ও মনোজ তিওয়ারি দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। মনোজ তিওয়ারি বলেন, শিবপুর কেন্দ্রে জেতার […]







