স্পোর্টস ডেস্ক, ৩ মে:- ফেডারেশনের চিঠির উত্তর দিল ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে কোয়েস-এর। তবে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস এখনও থেকে গিয়েছে তাদের কাছেই। তাই ক্লাব লাইসেন্সিং-এর কথা মাথায় রেখে এআইএফএফ-এর তরফ থেকে জানতে চাওয়া হয় যে বিচ্ছেদের বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে? আসলে দুই সংস্থার মধ্যে বিচ্ছেদের কাগজপত্র চায় ফেডারেশন। যেখানে দুই পক্ষের সইও থাকবে।সূত্রের খবর এআইএফএফ এর কী কী লাগবে, তা নাকি জানিয়েও দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। ফেডারেশন এর পাঠানো চিঠির উত্তরে ইস্টবেঙ্গল জানিয়েছে, দু পক্ষের মধ্যে আলোচনা চলছে। সব মিটমাট হয়ে গেলে এআইএফএফ-কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আসলে কোয়েস-এর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও লাল-হলুদের স্পোর্টিং রাইটস থেকে গেছে বেঙ্গালুরুর কোম্পানিটির কাছেই। আর এই রাইটস ছাড়া কোথাও খেলতে পারবে না ইস্টবেঙ্গল। এমনকি কলকাতা লিগও নয়! তাই ইস্টবেঙ্গল কর্তাদের কাছে সেই রাইটস ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Related Articles
চন্দননগর হাসপাতালের অপারেশান থিয়েটারে আগুন!
হুগলি, ৩ অক্টোবর:- জানা গেছে আজ সকাল সাতটা দশ নাগাদ মহকুমা হাসপাতালের দ্বিতলের মেন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগির পরিজন সে সময় যারা ছিলেন তারা দেখতে পান।ভীর জমে যায়। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ। সেখানে আতঙ্ক তৈরী হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। দমকল আধিকারিকরা জানান, হাসপাতালের […]
ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম করোনা যোদ্ধাদের উৎসর্গ।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- কিছু দেশে ঝুঁকি নিয়ে ক্রীড়া ইভেন্ট চালু করা হলেও বিশ্বের অধিকাংশ প্রান্তে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্টেডিয়ামগুলি। তারই অন্যতম কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঝাঁ-চকচকে স্টেডিয়াম। তারই মধ্যে একটিকে কোভিড-১৯ যোদ্ধাদের উৎসর্গ করেছে মধ্যপ্রাচ্যের দেশ। উল্লেখ্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা কাতারে। ওই বছরের […]
অন্যান্য জেলার পাশাপাশি হাওড়ায় সিবিআই তদন্তকারী দল।
হাওড়া, ২৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হন বিজেপি কর্মী রঞ্জিত দাসের স্ত্রী। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাস।তাঁর বাড়িতে এলেন সিবিআই এর তদন্তকারী দল। কথা বলে রিপোর্ট নেন তদন্তকারীরা।অভিযোগ, ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত হয় এই পরিবার। দেবলীনা ঘোষ দাসের চোখেও গভীর ক্ষত হয়। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন হাসপাতালে। […]







