সুদীপ দাস ,৩ জুন:- কলকাতা গামী অফিস যাত্রীদের সুখবর দিয়ে আজ থেকে চালু হলো চুঁচুড়া-ধর্মতলা বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে আজ এই বাস সকাল সাড়ে সাতটায় প্রথম এই বাস ছাড়ার কথা থাকলেও ৮টার পর বাসটি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। জিটি রোড ধরে বালি হয়ে ডানলপ, সিঁথি, শ্যামবাজার, এম.জি রোড হয়ে এই বাস এসপ্লানেড অবধি যাবে। চুঁচুড়া থেকে এসপ্লানেড বাসের ভাড়া ৪০টাকা। ১ম দিন এখানে জেলার প্রশাসনের কর্তারা ছাড়াও চুঁচুড়ার বিধায়ক উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের নির্দেশমত বাসে যতগুলি সিট তত জন উঠতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় দুটি চুঁচুড়া থেকে এবং বিকেল সাড়ে চারটা ও সাড়ে পাঁচটায় এসপ্লানেড থেকে দুটি করে বাস চুঁচুড়ায় আসবে।
Related Articles
নারী ক্ষমতায়ন স্বাধীনতা উত্তর ভারতে, “শীর্ষক”, দুদিনের আন্তর্জাতিক সেমিনার শুরু চন্দননগরে।
হুগলি, ১৯ জুন:- সেমিনারে ৭৭ জন যোগদেন। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়েছেন। ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। দেশের বেশ কয়েকটি কলেজ রাজ্যের কলেজগুলো থেকে গবেষণা পত্র উপস্থাপিত হয়। ভারতবর্ষ স্বাধীন হবার পর নারী ক্ষমতায়ন হয়েছেন। রাজ্য তথা দেশের ভার সামলাচ্ছেন নারীরা। দেশ এগিয়ে চলার পিছনে নারীদের অবদান সমান তালে রয়েছে। […]
চুঁচুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির।
হুগলি , ১ ডিসেম্বর:- ধর্ষনের অভিযোগে বাড়ি ভাঙচুর অভিযুক্তের। চাঞ্চল্য চুঁচুড়া কামারপাড়ার দত্তগলিতে। ওই গলিতে থাকা একসময়ের খুন হওয়া সমাজবিরোধী হাতকাটা মুন্নার ছেলে রিজু হেলা(২২) এলাকারই চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষন করে বলে অভিযোগ। পাশেই আরও একটি শিশুকন্যার সাথেও রিজু একই কাজ করেছিলো বলে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ রয়েছে। ভয়ে ৪র্থ শ্রেনীর মেয়েটি কাউকে […]
ছন্দে ফিরছে ইতালি, ফুটবল অনুশীলন শুরু জুভেন্টাসের।
স্পোর্টস ডেস্ক,৭ মে:- অবশেষে সব জল্পনার অবসান। ইতালিতে করোনা আবহের মধ্যেই বুধবার থেকে অনুশীলনে নেমে পড়ল জুভেন্টাস। কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে ইতালি। জুভেন্টাসের অফিশিয়াল টুইটারে ছবি পোস্ট করে সেই বার্তা দিল ক্লাব। তবে সরকারের নিয়ম মেনেই অনুশীলন হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইতালিতে ফেরার পর দু’সপ্তাহের কোয়ারিন্টিনে রয়েছেন। হয়তো […]







