স্পোর্টস ডেস্ক, ২ মে:- এবার করোনা উদ্বেগ শিথিল হতেই দীর্ঘ অপেক্ষার পর প্রস্তুতিতে ফিরল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার সিডনি অলিম্পিক পার্ক স্টেডিয়ামে ক্রিকেটে ফিরলেন স্মিথ-ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়ে দিয়েছে ৯ অগাস্ট থেকে দেশের মাটিতে ক্রিকেট শুরু হবে। সেই মতো সোমবার থেকেই শুরু হয়ে গেল অনুশীলন। অজি দলের ক্রিকেটারদের এদিন রিপোর্ট করতে বলা হয়। সেই মতো ক্রিকেটাররা এদিন প্রস্তুতিতে নেমে পড়লেন। করোনার পর প্রস্তুতিতে এসে হাঁফ ছেড়ে বাঁচলেন স্মিথ। প্রস্তুতি শেষে স্মিথ বলেন, ‘করোনার কারণে গৃহবন্দি হলেও ক্রিকেট ফোকাসে ছিল। ঘরে ওয়ার্ক আউট করেছি। দুমাসেরও বেশি সময় ক্রিকেটের সঙ্গে না থাকলেও ফিটনেস ধরে রাখতে পেরেছি। ব্যাট পাশে সরিয়ে রেখে দু’মাস ধরে শুধুমাত্র ফোকাস করেছেন কেবল শারীরীক এবং মানসিক ফিটনেসের উপরে। যা তাঁকে লকডাউনের মাঝেও নিজেকে সেরা শেপে রাখতে সাহায্য করেছে। লকডাউনকে ‘ওয়েলকাম ব্রেক’ আখ্যা দিলেন তিনি।করোনার কারণে ক্রিকেট থেকে আকস্মিক বিশ্রামের পর মানসিকভাবে অনেক চাঙ্গা হয়ে তিনি ক্রিকেটে ফিরতে চলেছেন বলে স্মিথ জানিয়েছেন। অন্যদিক সোমবার শ্রীলঙ্কান ক্রিকেটাররাও করোনা পরবর্তী সময় স্বাস্থ্যবিধি মেনে থেকে প্রস্তুতিতে নেমে পড়েছেন।
Related Articles
পাঁচ বিধানসভা কেন্দ্রে আজ থেকে ইভিএম-ভিভিপ্যাটের প্রথম পর্যায়ে পরীক্ষা শুরু হল।
কলকাতা, ৩ আগস্ট:- রাজ্যে উপনির্বাচন হতে চলা ৫ বিধানসভা কেন্দ্রে আজ থেকে ইভিএম-ভিভিপ্যাটের ‘’ফার্স্ট লেভেল চেকিং’’ অর্থাৎ প্রথম পর্যায়ে পরীক্ষা শুরু হল। এ ব্যাপারে আগেই সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সব রাজনৈতিক দলগুলোকে উপস্থিত থাকতেও বলা হয়েছিল। কোভিড বিধি মেনে জেলাগুলিকে এই পরীক্ষার কাজ করতে বলা হয়েছে। ভবানীপুর, খড়দহ, গোসাবা, […]
রাজ্যপাল কন্সটিটিউশনের সি-ও বোঝেন না – কল্যাণ।
চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- উনি কন্সটিটিউশনের সি-ও বোঝেন না ! ওঁনার কাজ হচ্ছে শুধু তৃণমূল সরকারটাকে কি করে ভেঙে দেওয়া যায়। দলের শহীদ দিবসে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের দোর্দন্ডপ্রতাপ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুর লোকসভার নৈটি রোড লাগোয়া এলাকায় দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল জনসভা দেখার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। […]
ফের উত্তরপাড়ায় চুরি।
হুগলি,১ ডিসেম্বর:- ফের উত্তরপাড়ায় চুরি কয়েকদিন আগেই উত্তরপাড়ায় চুরি হয় আবার আজ ভোর রাতে উত্তরপাড়া মাখলাই দুঃসাহসিক চুরি, ১২ টি তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে ১০ টি আলমারি ভেঙ্গে প্রায় ৭০ হাজার টাকা নগদ ও ৪ লাখ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা।মায়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলো অরিন্দম সাহা ও তার ফ্যামিলি বাড়িতে ফিরে এসে […]









