কোচবিহার,১ মে:- চিনের উহান থেকে আসা মারণ ভাইরাস করোনা যার তাণ্ডব সারা বিশ্বের পাশাপাশি এদেশেও। আর এই মারণ মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিশোধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা ঠিক সে সময়ই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা। সোমবার এমনটাই দেখা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ১৬ নম্বর ওয়ার্ড। জানা গেছে, এদিন সকাল থেকে উপোস থেকে মাটি খুড়ে তাতে লাড্ডু, জবাফুল, লবঙ্গ দিয়ে পুজো দেয় বেশ কিছু মহিলা। ওই মহিলাদের দাবী পশ্চিমি রাজ্য গুলিতে কিছু মহিলারা এই পুজো উপাচার করে তাদের সোশ্যাল মিডিয়ায় পাঠিয়েছেন। যা দেখে তারাও এই করোনার করুনা পেতে, ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যান কামনায় এদিন এই পুজোর আয়োজন বলে মহিলারা জানান।এক মহিলা জানান, দেশের সুস্থ কামনা করে আমাদের এই পূজা। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যাতে দেখা যাচ্ছিল কিছু মহিলা একটি ফাঁকা মাঠে গর্ত খুরে পুজা করেছিল। তারপর আমারও মহিলারা মিলে এই পূজা করবে বলে সিদ্ধান্ত নিলাম।
Related Articles
হাওড়ার তিন হাইস্কুলকে শো-কজের নোটিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হলো হাওড়ার তিন স্কুলকে। শিক্ষা দফতরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন হাইস্কুল। শো-কজের নোটিশ দেওয়া হয়েছে ওই তিন স্কুলকে। জানা গেছে, স্কুলগুলি হলো বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। স্কুলগুলিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শো-কজের উত্তর দিতে বলা […]
পৌষ সংক্রান্তি উপলক্ষে আলুর দমের মেলা হুগলিতে।
হুগলি, ১৫ জানুয়ারি:- পৌষ সংক্রান্তি উপলক্ষে জমে উঠেছে হুগলির আলুর দমের মেলা। আর সেই মেলাতে যোগ দিতে সোমবার সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে জান্দা গ্রামে যে মেলা বসে, তা আলুর দমের মেলা হিসেবেই পরিচিত। হুগলি বাসীদের কাছে প্রায় […]
প্রথিতযশা নৃত্য প্রশিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া রিষড়ায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১২ জানুয়ারি:- চলে গেলেন রিষড়া তথা সংশ্লিষ্ট অঞ্চলের প্রথিতযশা নৃত্য প্রশিক্ষক অমল দত্ত। রেখে গেলেন তাঁর কয়েক হাজার ছাত্রছাত্রীকে। অকৃতদার নৃত্য শিল্পী অমল দত্ত ছিলেন সংস্কৃতি প্রাণা মানুষ। চলচ্চিত্র থেকে মঞ্চ সর্বত্র তাঁর নৃত্যশৈলীতে মুগ্ধ করেছেন অগনিত মানুষকে। অমল দত্তের পরিচালনায় নৃত্যনাট্য উত্তরণ, মুসাফির, আলিবাবা, ভুষুন্ডির মাঠ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই অকাল […]









