কোচবিহার , ১ মে:- একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে থানা, গ্রাম পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেনিটাইজেশন করার কাজ শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। এদিন শীতলখুচি থানা ও গ্রাম পঞ্চায়েত দফতর সেনিটাইজ করে স্থানীয় দমকল কেন্দ্রের কর্মীরা।কোচবিহার জেলায় এদিন বিকেল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৭। এঁদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। ওই আক্রান্তদের জন্য বিভিন্ন জেলার প্রায় ৫১ টি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চলছে সেনিটাইজেশনের কাজও।মূলত সম্প্রতি পরিযায়ী শ্রমিকরা যখন ফিরতে শুরু করেন। তখন শীতলখুচি এলাকায় ক্যাম্প করে তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। এরপরে একের পর এক করোনা পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। আর তারপরেই শীতলখুচিতে সেনিটাইজেশন করার ওই প্রশাসনিক তৎপরতা বলে মনে করা হচ্ছে।
Related Articles
রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান বৈদ্যবাটিতে।
হুগলি , ২০ জুন:- শেওড়াফুলি-বৈদ্যবাটি কৃষক বাজার ব্যাবসায়ী সমিতি ও হুগলি জেলার আর.এম.সি র যৌথ উদ্যোগে এই করোনা পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, হুগলি জেলার আর.এম.সি সম্পাদক মাননীয় শেখ ফিরদৌস রহমান মহাশয়, বৈদ্যবাটি শেওরফুলি কৃষক বাজার সমিতির সভাপতি মাননীয় শ্রী সুবীর ঘোষ(ভাই […]
টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রীরামপুর নিউ টাউন রুটের বাস।
হুগলি, ১৫ জুলাই:- অভিযুক্ত টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রীরামপুর নিউটাউন রুটের ২৮৫ নম্বর বাস বন্ধ থাকবে বলে জানালো বাস মালিকদের সংগঠন। শনিবার অফিস টাইমে উত্তরপাড়ায় বালি খালের কাছে টোটো চালকদের সঙ্গে যাত্রী তোলা নিয়ে বচসার জেরে বাস কনডাক্টরকে মারধোর করা হয় বলে অভিযোগ। শ্রীরামপুর নিউটাউন রুটের একটি বাসের […]
বাগদান সারলেন বিজয় শঙ্কর , শুভেচ্ছা সতীর্থদের।
স্পোর্টস ডেস্ক , ২০ আগস্ট:- লকডাউনের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেললেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বিজয় শঙ্কর । ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার । ক্যাপশনে দিয়েছেন শুধু আংটির ইমোজি । যাতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি । এই পোস্টের পরই বিজয় ভেসে গিয়েছেন অভিনন্দনে। লোকেশ রাহুল , যুজভেন্দ্র […]









