কলকাতা , ১ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা হল ৫৫০১ । এই সময় রাজ্যে আরও 8 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করো না আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৫৩। গত ২৪ ঘন্টায় আরো ১৪৯ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বলে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট ২ হাজার ৩০৬ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠলেন। রাজ্যে সুস্থতার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
Related Articles
কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ হলেও বর্ষা এলেই ভেঙে যাচ্ছে বাঁধ , তবে কি গোড়ায় গলদ , প্রশ্ন আরামবাগের মানুষের।
আরামবাগ , ২৪ আগস্ট:- হুগলির আরামবাগ মহকুমায় ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ঘর বাড়ি থেকে শুরু করে কয়েক হাজার বিঘা জমির ফসলসহ সর্বস্ব হারিয়ে অসহায় ভাবে দিন কাটাছেন কয়েক হাজার মানুষ। জল কমতেই দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি, দামোদর নদীর যে সব জায়গায় হানা পড়ছে সেই সব জায়গা গুলো দ্রুত মেরামতের কাজ শুরু করলো সেচ দপ্তর। ভেঙ্গে যাওয়া বাঁধ […]
নিয়োগের দাবিতে ডেপুটেশন দিল টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।
হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তবর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
হাওড়া, ২৯ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। Post Views: 446









