হুগলি, ৩১ মে:- বেআইনি ভাবে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগ, অভিযুক্তর পাশে থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের নামে পড়লো পোষ্টার।করোনা ভাইরাসের জন্য রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিদিন সাধারণ মানুষের উদ্যেশে বলছেন সোস্যাল ডিস্টেনসিং মেন্টেন করতে হবে।কিন্তু উত্তরপাড়া মাখলার ২১ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে মদ বিক্রি তো চলছেই তাঁর সাথে সোশ্যাল ডিস্টেনসিং পযন্ত মানছে না এমন টাই অভিযোগ ওই এলাকার মানুষের।মাখলা হরিশভা এলাকায় ছেলে ও মায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রির অভিযোগ।ওই এলাকার স্থানীয় কাউন্সিলর খোকন মন্ডল কে জানিয়ে কোনো লাভ হয় নি বলে জানান এলাকার বাসিন্দা রা।স্থানীয় এক বাসিন্দা সঞ্জীব মাল বলেন করোনার জন্য বাইরে বেরোতে বারণ করছে সরকার কিন্তু আমাদের এলাকায় মদ কিনতে আসছে বে এলাকার লোকেরা যদিও কোনো লাইসেন্স প্রাপ্ত দোকান না বেআইনি ভাবে মা ও ছেলে বাড়ি থেকে মদ বিক্রি করছে।এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর খোকন মন্ডল বলেন আমি পুরো বিষয় টা শুনেছি।যদি কেউ বেআইনি ভাবে মদ বিক্রি করে থাকে তাহলে পুলিশ কে বলবো আইনি ব্যবস্থা নিতে।পাড়ার মানুষের পাশে আমি আগেও ছিলাম এখনো আছি।
Related Articles
করোনা রুখতে রাজ্যে জারি থাকা বিধিনিষেধের আরো কিছু ছাড় দিল রাজ্য সরকার।
কলকাতা, ১৬ আগস্ট:- করোনা রুখতে রাজ্যে জারি থাকা বিধিনিষেধের আরো কিছু ছাড় দিল রাজ্য সরকার। সোমবার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও বহু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর পক্ষ থেকে প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে এ বার থেকে মিউজিয়াম এবং বিনোদনমূলক পার্ক খোলা যাবে। একই সঙ্গে করোনা বিধি মেনে তথ্য […]
ঈস্টবেঙ্গলে আলেজান্দ্র অধ্যায় এখন অতীত।
অঞ্জন চট্টোপাধ্যায়,২১ জানুয়ারি:- ইস্টবেঙ্গল ক্লাবের এর দায়িত্ব ছাড়লেন আলে স্যার । সমাপ্তি দেড় বছর এর আলেজান্দ্র অধ্যায়ের। ইস্টবেঙ্গল এর ক্রমাগত হার ও ডার্বিতে হেরে হারের হ্যাট্রিক হওয়াতে কোচ এর পদ থেকে সরে গেলেন স্পেনিশ কোচ। আপাতত নতুন কোচ না আসা পর্যন্ত অফিসিয়ালরা কাজ চালাবেন। আলে যাবেন স্পেন। আলেজান্দ্র জানান, আমার আমলে ক্লাব অনেক উন্নতি করেছে […]
ফের আবার দুই চিকিৎসকের মধ্যে করোনা উপসর্গ মিলল ।
নদিয়া , ২০ জুলাই:- ফের আবার দুই চিকিৎসকের মধ্যে করোনা উপসর্গ মিলল ।এবার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো সরকারি হাসপাতাল। মিলছে না জরুরী পরিষেবা। আতঙ্কে গোটা এলাকাবাসী। নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। উল্লেখ্য, গত 16 ই জুলাই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক চিকিৎসকের সোয়াব টেস্ট করানোর পর তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর […]








