স্পোর্টস ডেস্ক, ৩১ মে:- অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা দিয়েই ইউরোপে শুরু হয়েছে ফুটবল যজ্ঞ। আর করোনা আবহে ময়দানে ফিরেই দর্শকদের একের পর এক ম্যাচে চমক দেখাচ্ছে বায়ার্ন। লিগ শুরুর পর চার ম্যাচে বায়ার্ন এখনও পর্যন্ত ১৩টি গোল করেছে। ১৭ মে ইউনিয়ান বার্লিনের বিরুদ্ধে ২-০ গোলে বায়ার্ন ম্যাচ জেতে। এরপর ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধ ৫-২ গোলে জয়। ডর্টমুন্ডের বিরুদ্ধে ১-০ জয় ও শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে ৫ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল বায়ার্ন।শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি জোড়া গোল করেন। বঁজামা পাভা ও অ্যালফোনসো ডেভিস একটি করে গোল করেন। বিপক্ষের মাথিয়াস জোরগেনসেনের সৌজন্যে একটি আত্মঘাতী গোল হয়। ৫ গোলে ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষেই থাকল বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচ শেষে বায়ার্নের ঝুলিতে এখন ৬৭ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচ শেষে ডর্টমুন্ডের ঝুলিতে সেখানে ৫৭ পয়েন্ট। ১ ম্যাচ বেশি খেল ডর্টমুন্ডের থেকে ১০ পয়েন্টে এগিয়ে মিউনিখ।
Related Articles
স্কুলের করণিকদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়ায়।
হাওড়া, ১২ ডিসেম্বর:- কোভিড স্বাস্থ্যবিধি মেনেই রবিবার ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্কস্ অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সাঁত্রাগাছির জগাছা হাই স্কুলে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকার পোষিত ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার প্রায় ৫০০ জন করণিক উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ডিরেক্টর অফ্ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অলোক সরকার, […]
দিদি টানা ২ ঘন্টা একটা বুথে বসে থেকে নিজের হার স্বীকার করে নিয়েছেন – যোগী আদিত্যনাথ।
সুদীপ দাস , ৪ এপ্রিল:- দিদি টানা ২ ঘন্টা একটা বুথে বসে থেকে নিজের হার স্বীকার করে নিলেন। এভাবে হার মেনে নেওয়া খুব ভালো বিষয়। নন্দীগ্রামের ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার হুগলীর চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ-র সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যোগীজি। এদিন দুপুর […]
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বোনঝির ঘনিষ্ঠতার ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না দাবি মাসির।
হাওড়া, ২৪ জুলাই:- প্রায় মাসখানেক আগে বোনকে নিয়ে হাওড়ার ডোমজুড়ের মাসির বাড়িতে এসেছিলেন অর্পিতা। এই বিলাসবহুল জীবনযাপন বা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বোনঝির ঘনিষ্ঠতার ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না দাবি মাসির। হাওড়ার ডোমজুড়ে মাসির বাড়িতে মাঝেমধ্যেই আনাগোনা ছিল অর্পিতার। বছরে ২-৩ বার আসতেন তিনি৷ মাসতুতো ভাইকেও চাকরি করে দিয়েছিলেন বলে এলাকা সূত্রের খবর। এখন রাজ্য রাজনীতির […]










