কোচবিহার, ৩১ মে:- ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কোচবিহার জেলায়। ৩২ জনের পর আরও ৩৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে কোচবিহারে ফিরেছে বলে জানা যাচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাঁরা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্তরা কেউ ছিল ইন্সটিটিউশনাল কোয়ারানটাইন এবং কেউবা হোম কোয়ারান্টিনে। ফলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গতকাল শনিবার কোচবিহার জেলা থেকে ৩২ জন করোনা আক্রান্ত হবার খবর জানিয়েছে জেলা প্রশাসন। এরপর আজ ফের ৩৭ জন করোনা আক্রান্তের খবর জানানো হয়। যার ফলে এই দুই দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৬৯। এই খবর সামনে আসতেই নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
Related Articles
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার।
হাওড়া, ১ নভেম্বর:- পেট্রোল, এলপিজি গ্যাস, এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সোমবার পেট্রোলের দাম ১১০ টাকা, ডিজেলের দাম ১০১ টাকা এবং এলপিজি ৬৬ টাকা হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ এবং গাড়িচালকরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এর জেরে পকেটে টান পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। একেই লকডাউন থেকে সবেমাত্র কাজ কারবার শুরু হয়েছে তার […]
প্রকাশ্যে এইভাবে বলা ঠিক নয় , সুরজিৎ এর বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিলীপ।
হাওড়া, ১০ নভেম্বর:- বুধবার হাওড়ায় ছটপুজোর এক অনুষ্ঠানে এসে সুরজিৎ সাহার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পার্টির ভিতর কিছু হলে পার্টির ফোরামে বলা হয়। দলীয় কর্মীদের সমস্যা, বক্তব্য থাকতেই পারে। তবে তা বলার এবং সমাধানেরও জায়গা আছে। সবকিছু বাইরে বলার জিনিস নয়। শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যাই বলুন সর্বসমক্ষে তা বলার নয়। যদি […]
সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংঘটির বার্তা রাজ্যের।
কলকাতা, ২৬ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংহতির বার্তা দিল রাজ্য সরকার। শুক্রবার রেডরোডে ৭৫ তম সাধারণ তন্ত্র দিবসের অনুষ্ঠানের পরতে পরতে ছিল বহুত্বের বার্তা। যার মধ্যে ছিল দার্জিলিং এর ঐতিহ্যবাহী কুকরি নাচ থেকে শুরু করে পুরুলিয়ার ছৌ,কোচবিহারের বৈরাতী থেকে জঙ্গলমহলের সাঁওতালি নাচ, বাউল গান, ছৌ নাচ পর্যন্ত। বাংলার নানা প্রান্তের বিচিত্র সাংস্কৃতিক সম্পদকেই […]











