হাওড়া ,৩১ মে:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১দিনের মাথায় আগামীকাল পয়লা জুন থেকে নতুন করে চালু হচ্ছে জলপথ পরিষেবা। জানা গেছে প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হবে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই এখন পরিষেবা চালু হচ্ছে। ছোট লঞ্চগুলিকে প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হবে। দীর্ঘদিন লকডাউনের কারণে জলপথ পরিষেবা এতদিন বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। এখন ৭১দিন পর অবশেষে এই পরিষেবা চালু হতে চলায় এরফলে উপকৃত হবেন লঞ্চের যাত্রীরা।
Related Articles
সম্মিলিত প্রয়াসেই এই দুর্যোগ কাটিয়েই করোনাকে পরাজিত করবো আমরা। – কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- রবিবার বিকালে হুগলির চন্ডীতলা বিধানসভার বিস্তীর্ণ এলাকাজুড়ে সাধারণ গরিব মানুষদের মধ্যে চাল ডাল আলু সহ অন্যান্য খাদ্যবস্তু তুলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। এদিন বিকালে কল্যাণবাবু চন্ডীতলা তৃণমূল কর্মীদের নিয়ে এলাকার মানুষের কাছে যান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি জানান এখন করোনার সঙ্গে সঙ্গে আরেকটা বড় সমস্যা […]
শ্রীরামপুর পৌরহিত্য কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
হুগলি,২১ জানুয়ারি:- শ্রীরামপুর পৌরহিত্য কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ জেলাশাসকের কাছে কয়েক দফা দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সমিতির শাখা সংগঠনের সদস্যরা সামিল হন। পৌরহিত্য কাজে নিযুক্ত সকলের ভাতা, স্বাস্থ্য বীমা, সহ সাত দফা দাবী নিয়ে চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে মিছিল করে জেলাশাসকের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। সমিতির পক্ষ […]
ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের আগে হাওড়ায় গুরুত্বপূর্ণ বৈঠক পুলিশের।
হাওড়া, ২৬ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার একাধিক ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির কয়েক ঘন্টা আগে সোমবার বিকেলে হাওড়ার শরৎ সদনে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজ্য পুলিশ প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা ছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নবান্ন অভিযানের দিন কীভাবে […]







