অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ ডিসেম্বর:- প্রয়াত মোহনবাগান সভাপতি তথা বর্ষীয়ান বিচারপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বছর থেকে ক্লাব সভাপতির পদে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মোহনবাগান ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় মঙ্গলবার দুপুরে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হয় গীতানাথবাবুর। চলতি মাসেই সিটি সিভিল কোর্টের বাইরে একটা দুর্ঘটনা হয় বর্ষীয়ান এই বিচারপতির। তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন গীতানাথবাবু।
তাঁর অস্ত্রোপচারও হয়। সেখান থেকে আর সুস্থ হয়ে উঠতে পারলেন না তিনি। ক্লাব সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ক্লাব তাঁবুতে নিয়ে আসা হবে গীতানাথবাবুর মরদেহ। সেখানে শ্রদ্ধা জানাবেন ক্লাব কর্তা, ফুটবলার ও ক্লাব সদস্যরা। কলকাতা ময়দানের সঙ্গে বহুদিন ধরে যুক্ত এই প্রবীণ আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে। গীতানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মোহনবাগানের সম্পর্ক আজকের নয়। বহুদিন থেকে বাগানের আইনি বিষয় দেখাশোনা করতেন তিনি। অঞ্জন মিত্র সচিব থাকাকালীনও তিনি আইনি বিষয় দেখতেন। পরে ২০১৮ সালে অঞ্জন গোষ্ঠীকে হারিয়ে টুটু বসু গোষ্ঠী বাগানের ক্ষমতা দখল করলে গীতানাথবাবুকে ক্লাবের সভাপতি হিসেবে মনোনিত করা হয়। এই বয়সেও প্রায় নিয়মিত ক্লাবে আসতেন গীতানাথবাবু। সেই পথ চলা থেমে গেল আজ।Related Articles
ভোল্টেজ বিভ্রাট, খারাপ হলো ইলেকট্রনিক সামগ্রী, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৩ ডিসেম্বর:- ভোল্টেজ বিভ্রাট, খারাপ হল টিভি, ফ্রিজ সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী। বিদ্যুত দপ্তরের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কাঠগোলা লেন এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বিদ্যুত দপ্তরের কর্মীরা কাঠগোলা এলাকায় রক্ষানাবেক্ষনের কাজ করতে আসে। কাজ চলাকালীনই সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই একাবাসীদের […]
সব দপ্তর থেকেই অব্যাহতি পার্থর।
কলকাতা, ২৮ জুলাই:- রাজ্য মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায় কে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র দফতরের থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংবাদ জানানো হয়েছে l বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও প্রযুক্তি, শিল্প পুনর্গঠন ও পরিষদীয় দফতরের দায়িত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায় কে অব্যাহতি দেওয়া হলো। ২৮ জুলাই অর্থাৎ থেকেই এই […]
বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের […]









