কলকাতা,১৭ ডিসেম্বর:- যখন গোটা আকাশ অন্ধকর হয়ে থাকে তখন মানুষ একটু আলোর সন্ধানে থাকে। সেটাই আমরা করতে চাইছি। ভারতের এমন জায়গা নেই যেখানে আন্দোলন হয়নি। একটা রাজনৈতিক দল ভোট জিতে যা ইচ্ছা তাই করতে চাইছে। সব কিছু নিজের বললে চলবে না। ভেদাভেদের রাজনীতির আমরা করতে দেব না। যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদের নাগরিকত্ব দিতে চাইছে না। এটা বিজেপির চক্রান্ত। কারো জীবনের নিরাপত্তা নেই তাই আমরা বলছি আমরা সবাই নাগরিক। নাগরিক নাগরিকের মধ্যে কোন ভেদাভেদ করা যাবে না। আমরা এখানে আছি এটা কোন দিন করতে দেব না। সবাই নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করুন। সেখানে লিখবেন নো এন আর সি, নো ক্যাব ।
মঙ্গলবার যাদবপুর থেকে ভবানীপুর দ্বিতীয় দিনের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যার জোরে আইন পাশ করানো যায়, মানুষের সমর্থন না পেলে তা কার্যকরী হয় না। এই কবে আইন পাশ হবে, তা আগে জানানো হয়নি। তাই সাংসদদের অনেকে হাজির থাকতে পারেননি। অদিনএ তিনি বলেন, দেশ বিভাজন, বাংলা বিভাজন চলবে না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না। বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন হবে না। তাঁর কথায়, পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে, আলু-পেঁয়াজ জ্বলছে, দেশ জ্বলছে।এখানে জাতীয় নাগরিকপঞ্জি করতে দেব না। এদিনের বিশাল মিছিলে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, গৌতম ঘোষ, অভিনেতা সোহম।Related Articles
আজ থেকে অফলাইনে ক্লাস। বেলুড় লালবাবা কলেজে নবাগত ছাত্রছাত্রীদের চলকেট দিয়ে শুভেচ্ছা টিএমসিপি’র।
হাওড়া, ২৬ নভেম্বর:- প্রথম বর্ষ সেমিস্টারের ছাত্রছাত্রীদের শুক্রবার থেকেই প্রথম অফলাইনে ক্লাস শুরু হলো হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে। সেই উপলক্ষে নবাগত প্রত্যেক ছাত্রছাত্রীকে এদিন চকলেট দিয়ে স্বাগত জানায় টিএমসিপি কর্মীরা। দীর্ঘ ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কয়েক দিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয় মাস্ক, স্যানিটাইজার, চকলেট উপহার দিয়ে। […]
সব্জির গাড়ি দাঁড় করিয়ে আবগারি দপ্তর এর গুদাম থেকে বিলিতি মদ পাচার করতে গিয়ে পাকড়াও।
বাঁকুড়া,২৮ এপ্রিল:- অত্যাবশ্যক পন্য সরবরাহ সব্জির স্টিকার লাগানো হয়েছে একাধিক বিলাতি মদ ভর্তি গাড়ি আটকের ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল গ্রামে। পুলিশ এসে গাড়ি গুলি আটক করে থানায় নিয়ে যায় ।এই গতকাল রাতে শহর লাগোয়া ভাদুল গ্রামে অবস্থিত আবগারি দপ্তর এর গোদাম থেকে -কয়েকটি গাড়ি বোঝাই করে বিলিতি মদ নিয়ে যাওয়া […]
পরীক্ষা স্থগিত রাখার আর্জি নিয়ে সব অবিজেপি রাজ্যকে একযোগ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৬ আগস্ট:- করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেন, বিমান বা কোনও গণপরিবহনও পূর্ণমাত্রায় চলছে না। কেন্দ্র ইউজিসি-র সিদ্ধান্ত আগেই পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রীকেও তিনি পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা ব্যানার্জি বলেন , সুপ্রিম কোর্টের রায় বিবেচনার অনুরোধ বিকল্প পথ প্রধানমন্ত্রীর হাতে থাকলেও তিনি তা করেননি। আইনজীবীদের সঙ্গে […]









