তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- আমফানের পর আবার নতুন করে একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে , এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন দপ্তর গুলিকে সতর্ক করা হয়েছে। সেই নির্দেশ পাবার পর আজকে রিষড়া পুরসভা এই নিয়ে একটি জরুরি বৈঠক করলো। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার এর উদ্যোগে এই বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রেটর বিজয় সাগর মিস্র জানালেন যে আমরা অতীতের থেকে শিক্ষা নিয়ে যাতে সুষ্ঠ ভাবে দুর্যোগে মোকাবিলা করতে পারি সে ব্যাপারে পুরসভা প্রস্তুত আছে। আজকেই চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনারের নেতৃত্বে শ্রীরামপুরে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিভিন্ন পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা উপস্থিত ছিলেন সেখানে বিস্তারিতভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা রিষরা পুরসভা স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে আলোচনা করলাম। দুর্যোগ মোকাবিলায় আমাদের পুরসভা সমস্ত রকম ব্যবস্থা রেখেছে ।যাতে এই ধরনের কোন প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারি তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। বিশেষ করে কয়েক দিন আগে আমফানের মতো মহাপ্রলয় ঘটে গেল তাতে আমাদের মুখ্যমন্ত্রী পথে নেবে যেভাবে দুর্যোগ মুকাবিলা করেছেন তার থেকে আমরা শিক্ষা নিয়ে সমস্ত সমস্ত রকম ব্যবস্থা রাখার চেষ্টা করছি আজকের এই বৈঠকে সকল বিদায়ী্ কমিশনাররা সহ পুরো সভার বিভিন্ন দফতরের আধিকারিক রা উপস্থিত ছিলেন ।এবং তাঁদের কি কি কাজ করতে হবে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা গাইডলাইন করে দেওয়া হয়েছে। এবং আমরা আশা করছি যে কোন রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের পুরসভা প্রস্তুত।
Related Articles
ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা মমতার।
কলকাতা,২৬ ডিসেম্বর:- এটা মানুষের আন্দোলন। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবন দিয়ে আন্দোলন চলবে। কেউ যদি জোর করে তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। যারা কর্নাটকে মারা গেছে তাদের জন্য সাহায্য করবে তৃণমূল । তৃণমূল ট্রেড শাখার নেতৃত্ব যাবে সেখানে গিয়ে তারা পাশে দাঁড়াবে। ছাত্র ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে […]
আমাদের দোষেই আজ মানুষ জুমলাবাজ দল বিজেপির প্রতি আকর্ষিত হচ্ছেন -হুমায়ুন কবীর!
পশ্চিম মেদিনীপুর , ১৯ ফেব্রুয়ারি:- আমাদের দোষেই আজ মানুষ জুমলাবাজ দল বিজেপির প্রতি আকর্ষিত হচ্ছেন। তাঁদের ফিরিয়ে আনতে হবে আমাদেরই।’ রাজ্য জুড়ে তৃনমূল থেকে বিজেপিতে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে তার পেছনে যে তৃনমূল নেতা-কর্মীদেরই ব্যর্থতা রয়েছে তা স্পষ্ট করে দিয়ে আত্ম সমালোচনায় নামলেন সদ্য তৃনমূলে যোগ দেওয়া প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবীর। শুক্রবার পশ্চিম […]
করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
হাওড়া,১৪ মার্চ :- করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার সেনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’সপ্তাহ বন্ধ থাকবে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইআইইএসটি কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থ সারথী চক্রবর্তী জানান, আগামী দশ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী […]








