সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই ছবি দেখা গেছে তা মনে করতে পারছেন না কেউ! হুগলি জেলার সদর শহরে সবথেকে বেশী এখানেই ঈদের দিন নামাজের জমায়েত হয়। কমবেশী প্রায় ১০ হাজারের উপরে মানুষ এখানে নামাজ পাঠ করতে আসেন। কিন্তু করোনা আবহে জমায়েত বন্ধ। তাই এবছর সবাই সকাল-সকাল বাড়িতেই নামাজ সেরেছেন। করোনার দাপটে এবার কোলাকুলিও বন্ধ। তাই হাতে হাত মিলিয়েই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেলো মুসলিম সম্প্রদায়ের মানুষদের।মসজিদ গুলিতে ভিড় লক্ষ করা গেলো না একেবারে। দু এক জন তারা নিয়ম মাফিক স্যোশাল ডিস্টেন্স মেনেই নামাজ পরলো মসজিদে।হুগলিতে এই চিত্রটা দেখা গেলো আজ। ঈদের নিমন্ত্রণ নেই কারো বাড়িতে ,তাই কেউ কারো বাড়ি যাচ্ছে না।তাই এবারের জৌলুশহীন জামজমক বাদ দিয়ে ঈদ কাটাচ্ছে সবাই ।
Related Articles
নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে রাজ্যের স্কুলগুলিতে তৈরি করা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাব।
কলকাতা, ১১ মে:- দেশের ভবিষ্যত নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে সারা দেশের পাশাপাশি এরাজ্যের স্কুল গুলিতে স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে ইতিমধ্যেই কলকাতায় ৬০ টি স্কুলে এধরণের ক্লাব গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে জেলাতেও একই ধরণের ক্লাব গড়ে তোলা হবে বলে BIS-এর পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন। […]
২১শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জানালেন রাজীব।
হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি পাকুড়িয়া সহ বালি রাজচন্দ্রপুর, বালি নিশ্চিন্দায় দলের শহীদ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন। পাশাপাশি হাওড়ার বালিতে ৫৩ নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের শ্রমিক নেতা […]
রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা ,আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র।
দ:২৪পরগনা , ১৫ জুন:-রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র । আজ থেকে নিষেধাজ্ঞা উঠল গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারদের উপর থেকে। ডায়মন্ড হারবার মৎস্যদপ্তর সূত্রের খবর , একদিকে করোনা অন্যদিকে আমফানের দাপটে বিপর্যস্ত সুন্দরবন এলাকাজুড়ে যেমন পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ ,সাগর ,ডায়মন্ড […]







