তরুণ মুখোপাধ্যায়, হুগলি,২৪ মে:- আগামী কাল খুশির ঈদ। এক মাস রমজানের উপবাসের পর এই দিনটি রোজা ভঙ্গ করে আল্লাহতালার কাছে সকলের মঙ্গল কামনায় ঈদের নামাজে অংশ নেন। সারা পৃথিবীর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশির এই দিনটি পালন করেন। কিন্তু এবছর করোনার মহামারিতে সারা বিশ্ব লন্ড ভন্ড। বাদ পড়েনি আমাদের রাজ্যও। হুগলির রিষড়া শহরে বাস করেন কয়েক হাজার মুসলিম ধর্মালম্বী মানুষ। জানা গেছে এবছর এই আপদকালীন অবস্থায় অধিকাংশ মানুষ নিজেদের ঘরে থেকে পালন করবেন এই পবিত্র দিনটিতে। ঈদের প্রাক্কালে সমগ্র রিষড়া বাসী মুসলিম সম্প্রদায়ের মানুষ দের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুরপ্রধান বিজয়সাগর মিশ্রও উপ পুরপ্রধান জাহিদ হাসান খান তারা সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন সবাই দিনটি আনন্দ খুশির সঙ্গে পালন করুন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি।
Related Articles
দেশ জুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট। হাওড়ায় ব্যাঙ্কের সামনে কর্মীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্লোগান।
হাওড়া,১ ফেব্রুয়ারি:- কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় শুক্র ও শনিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের আওতায় রয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলিও। ধর্মঘটী ইউনিয়নগুলি দাবি করেছে, এই দুদিনের ধর্মঘটে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি এটিএম পরিষেবাও বন্ধ থাকবে। এর জেরে শুক্রবার […]
লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী।
হুগলি, ১০ মার্চ:- লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী। সিঙ্গুর থেকে বাসে লক্ষীর ঘট নিয়ে বাসে কলকাতা মুখী। স্লোগান, এবারের নির্বাচনে লক্ষীর ভান্ডার নিয়ে খেলা হবে। সিঙ্গুর ১ নং আঞ্চলিক পার্টি অফিস থেকে মাথায় লক্ষীর ঘট নিয়ে বাসে মহিলা তৃণমুল কর্মীরা। Post Views: 542
হাওড়া ব্রিজে উঠে পড়লেন মহিলা। উদ্ধারে পুলিশ , দমকল।
হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন […]









