সুদীপ দাস,২৩ মে:- এবারে বিদ্যুৎ ও জলের দাবী তোলায় মানুষের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় কাউন্সিলরের মারের হাত থেকে রক্ষা পেলো না মহিলারাও। এরপরই সকলে একজোট হয়ে পথ অবরোধে নামে। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মনসাতলার বাসিন্দারা আজ স্থানীয় কাউন্সিলরকে আমফানের দিন থেকে বন্ধ হওয়া জল ও বিদ্যুতের দাবী তোলে। অভিযোগ সে সময়ই এলাকার মানুষদের উপর চড়াও হয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় পাল। সঞ্জয় ও তাঁর দলবল মারধর করে মহিলাদেরও বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া-ত্রিবেনী চার নম্বর রুট অবরোধ করে। জল ও বিদ্যুত্ দেওয়ার পাশাপাশি তাঁদের দাবী ছিলো অভিযুক্ত ওই কাউন্সিলরকে প্রকাশ্যে তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। যদিও পরে বিদ্যুত্ দপ্তরের কর্মীরা এসে কাজ শুরু করায় তাঁরা অবরোধ তুলে নেয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কাউন্সিলরের টিকি খুঁজে পাওয়া যায়নি। ফোনেও তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।
Related Articles
হাটে আসার আগে খোদ মালিককেই আটকে রেখে এবার সর্বস্ব লুঠ, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ৫ ডিসেম্বর:- মঙ্গলাহাটে আসার আগে খোদ মালিককেই একটি ঘরে আটকে রেখে সর্বস্ব লুঠ করে পালালেন এক শ্রমিক। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। জানা গেছে, হাওড়ার হাটে ব্যবসা করতে যাওয়ার জন্য রাতে ওই শ্রমিককে নিয়েই কারখানায় ছিলেন মালিক শ্যামসুন্দর দাস। সকালে যখন হাটে যাওয়ার জন্য তিনি বাইরে বেরতে যান তখন শ্যামসুন্দর বাবু দেখেন দরজা বাইরে থেকে আটকে […]
পুজোয় ছাড় নৈশ বিধিনিষেধে , তবে চলবে না লোকাল ট্রেন।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- করোনা জনিত বিধিনিষেধের মেয়াদ আরো একদফা বাড়ালো রাজ্য সরকার। তবে আসন্ন পুজোর দিন গুলোতে শিথিল করা হলো নৈশকালীন কড়াকড়ি। তবে এই পর্বেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন। করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধি-নিষেধের চলতি মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত […]
ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।
কলকাতা, ৬ এপ্রিল:- পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজির কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট কতাল করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর এবং জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে […]










