সুদীপ দাস,২৩ মে:- হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি আজ নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে, কেন্দ্রীয় সরকারের ত্রাণের অর্থ তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন পূর্বেও। সাধারণ মানুষের কাছে তাদের ত্রাণ সময়মত পৌঁছে দিতে ব্যর্থ এই সরকার। এলাকার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন বিদ্যুৎহীন, জলহীন অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি প্রশাসনকে একহাত নিয়ে জানান, সাইক্লোনের মোকাবিলা করতে ব্যর্থ প্রশাসন, যেখানের অগ্রিম ভাবেই জানানো হয়েছে পূর্বাভাসের কথা, সেখানে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হয়নি বলেই মানুষ আজ ৩দিন পরও সমস্যায় রয়েছেন। পাণ্ডুয়া এলাকা পরিদর্শনের পর তিনি রওনা হবেন বলাগড়ের উদ্দেশ্যে।
Related Articles
পুলিশের ঘুষের টাকা জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করতে হাসপাতালে গৃহবধূ।
তারকেশ্বর, ১৭ জানুয়ারি:- পুলিশকে টাকা দিতে হবে, না হলে বিচার হবে না। পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য এক নির্যাতিতা গৃহবধূর। তাই টাকা জোগাড় করতে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিজের রক্ত বিক্রি করতেও তৈরী তিনি। সাত সকালেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। যদিও হাপতালেলের কর্মীরা তাঁকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেন। গৃহবধূর নাম মধুমিতা […]
কোচবিহারের স্কুলে মিড ডে মিলের চাল আলু বণ্টনে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ অভিভাবক-অভিভাবিকাদের।
কোচবিহার,২০ এপ্রিল:- সরকারি নির্দেশ মেনে স্কুলে চাল আলু সঠিক ভাবে বণ্টন না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক অভিভাবক অভিভাবিকরা। আজ কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার খোল্টা মক্তব নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ওই ঘটনা ঘটেছে। অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ, গত মার্চ মাসে লকডাউন শুরুর পর সরকারি নির্দেশ ছিল মিড ডে মিলের বদলে […]
দিল্লিতে অধীরের বাড়িতে হামলা, হাওড়ায় বিক্ষোভ কংগ্রেসের।
হাওড়া,৪ মার্চ:- কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির আবাসনে হামলার ঘটনায় বিক্ষোভ হল হাওড়াতেও। মঙ্গলবার বিকেলে দিল্লিতে হুমায়ুন রোডে অধীরবাবুর বাংলো সংলগ্ন দফতরে হামলা চালায় দুষ্কৃতীরা। দফতরের কর্মীদের মারধর এবং নথিপত্র নষ্ট করার অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশজুড়ে বিক্ষোভে নেমে পড়েন কংগ্রেস কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ […]







