সুদীপ দাস,২২ মে:- আমফানের দাপটে উড়লো হুগলির ঐতিহাসিক ইমামবাড়ার পিতলের চূড়া। ২০০ বছরের পুরনো এই স্থাপত্য ইতিমধ্যেই হেরিটেজের স্বীকৃতি লাভ করেছে। হুগলীর ইমামবাড়ার মূল ফটকের মাথাতেই দুটো গম্বুজের উপরে থাকা দুটি পিতলের চূড়া বহু ঝড়-ঝঞ্ঝাকে সামলে নিয়েছে। কিন্তু বুধবার রাতে আমফানের কাছে হার মানলো একটি চূড়া। হাওয়ায় উড়ে চলে গেলো চূড়াটি। স্থানীয়দের বক্তব্য অবিলম্বে রাজ্য সরকার এবিষয়ে হস্তক্ষেপ করা উচিত।
Related Articles
মমতার নারী দিবসের মিছিলের তাল কাটল এসএসসির ‘বঞ্চিত’মহিলা প্রার্থীদের বিক্ষোভে।
কলকাতা , ৮ মার্চ:- আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবারের মতো এবারও কলকাতায় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সুকৌশলে তিনি ওই মিছিলের সঙ্গে জুড়ে দেন পেট্রোপন্য ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি।কিন্তু তাল কাটল সেই মিছিলের শেষে।ধর্মতলায় মিছিল শেষ করে তৃণমূল নেত্রী ভাষণ শুরু করতেই সমাবেশের সামনের সারিতে চলে আসেন এসএসসির […]
বাতাসে দূষণ কমাতে নয়া উদ্যোগ। হাওড়া শহরে রাস্তার ধারের হোটেল, ফুড স্টল, রেস্তোরাঁয় প্রদান করা হল এলপিজি সংযোগ।
হাওড়া,৪ ডিসেম্বর:- বাতাসে দূষণ কমাতে শহরে রাস্তার ধারের বিভিন্ন ফুড স্টল, হোটেল, রেঁস্তোরায় পরিশ্রুত জ্বালানী হিসাবে এককালীন ভর্তুকিযুক্ত নতুন এলপিজি সংযোগ প্রদান করা হল হাওড়া পুরনিগম এলাকায়। বুধবার বিকেলে হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রায় ২২৪ জনের হাতে এই এলপিজি সংযোগ প্রদান করা হয়। এরা সকলেই এতদিন হোটেল বা ফুড স্টলগুলিতে জ্বালানী […]
অতিমারীর আবহে কলকাতা ও হলদিয়া বন্দরে বিশেষ সুরক্ষা বিধি নেওয়া হলো।
কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা অতিমারীর আবহে কলকাতা ও হলদিয়া বন্দরে বিশেষ সুরক্ষা বিধি বলবত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। বন্দর চেয়ারম্যান বিনীত কুমার প্রতি ঘণ্টায় ডক ও সংলগ্ন এলাকা সাফাই ও স্যানিটাইজেশনের নির্দেশ দিয়েছেন। কর্মীদের কোভিড সংক্রান্ত বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর হাসপাতালে প্রস্তুত […]








