তরুণ মুখোপাধ্যায় ,২০ মে:- আমফানের মোকাবিলায় শেওড়াফুলি বৈদ্যবাটি প্রস্তুত। এলাকার গরিব মানুষদের জন্য এখানকার বিভিন্ন স্কুল বাড়ি, ক্লাব ঘর গুলি খুলে দেয়া হয়েছে। যাতে ঝড়ের সময় বিপদগ্রস্ত মানুষজন সেখানে আশ্রয় নিতে পারেন।জানা গেছে সবমিলিয়ে শেওড়াফুলি বৈদ্যবাটি এলাকায় পুরসভার পক্ষ যে কোনো বিপর্যয় মোকাবিলা সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে যাতে মানুষ বিপদের মধ্যে না পড়েন। পুরসভার চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ জানিয়েছেন সকাল থেকে ঝড়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে চলছে ঝড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত এই দুর্যোগের মুখে সমস্ত মানুষের পাশে থাকার নির্দেশ পাঠিয়েছেন । অন্য দিকে আমফান মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছেন রিষড়া পুরোসভা। পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানিয়েছেন পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের মধ্যে মাইকের সাহায্যে প্রচার চালানো হচ্ছে আপনার সাবধানে বাড়িতে থাকুন। আতঙ্কিত হবেন না। যেকোন রকম প্রয়োজনে আপনার রিষড়া পুরসভার সঙ্গে যোগাযোগ করবেন । সমস্ত কাউন্সিলররা পুরভবনে উপস্থিত থাকব। এবং সমস্ত রকম সাহায্য ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। যাতে মানুষ কোন রকম বিপদের মধ্যে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে । এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার তীরবর্তী স্থানে বহু মানুষ বাস করেন। তাদের সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ।এবং এখানে যে সেল্টার গুলি রয়েছে সেখানে তাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হবে।
Related Articles
‘১০ দিগন্তের কলকাতা’ নামে দশ দফা প্রতিশ্রুতি সম্বলিত পুস্তিকা প্রকাশ তৃণমূলের।
কলকাতা, ১১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাসকদল তৃণমূল কংগ্রেস আজ তাঁদের আগামীর রূপরেখা বা ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ‘১০ দিগন্তের কলকাতা’ নামে দশ দফা প্রতিশ্রুতি সম্বলিত এই পুস্তিকাটি প্রকাশ করেন। তিনি […]
পাণ্ডুয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন মন্ত্রী রত্না দে নাগ।
সুদীপ দাস , ২৯ মে:- দেখা করার ২৪ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরনের টাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ডাঃ রত্না দে নাগ। গত মঙ্গলবার দুপূরে পান্ডুয়া ব্লকে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন পান্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস এবং পান্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের শিয়ালাগুড়ি গ্রামের কমল মাঝি। মঙ্গল দুপুরে […]
গঙ্গায় ঝাঁপ, তরুণীকে উদ্ধার করলেন নৌকার মাঝি।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- বুধবার সকালে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। এক মাঝির তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হুগলির গরলগাছা চন্ডীতলার বাসিন্দা ওই তরুণী পারিবারিক অশান্তির জেরে এদিন গঙ্গায় ঝাঁপ দেন। বুধবার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বালি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন হুগলি […]







