সুদীপ দাস,১৮ মে:- সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুঁচুড়া শহর ও চুঁচুড়া মহকুমা এলাকার বুকে খুলে গেল একের পর এক শপিং সিটি। লকডাউনের চতুর্থ পর্যায়ে যেখানে একাধিক শিথিলতা ইতিমধ্যেই এনেছে কেন্দ্র তথা রাজ্য সরকার, তেমনি স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলি থাকবে নিষিদ্ধ। দোকানপাট খোলার ক্ষেত্রে জানানো হয়েছে ছোট ছোট স্ট্যান্ড অ্যালোন দোকান নির্দিষ্ট নিয়ম মেনে খুলতে পারবে দোকান মালিকরা, তবে সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে বড় দোকান, শপিং মল বা শপিং কমপ্লেক্স। বহু সংস্থা যেমন সেই কথা মেনে এখনো বন্ধ রেখেছে তাদের শপিং কমপ্লেক্সে, আবার সেই নির্দেশকে তোয়াক্কা না করে চুঁচুড়া মহকুমা ও শহরের ভিতর একাধিক শপিং সিটি এবং মাল্টি ফাংশন দোকান খোলা হচ্ছে প্রতিনিয়ত। মূলত জামা কাপড়ের যেসব বড় দোকান রয়েছে তাদের ক্ষেত্রেই দেখা গেছে এই বেনিয়ম। দোকান কেন খোলা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলে দোকানের ম্যানেজার জানান তাদের ট্রেড লাইসেন্স গার্মেন্টস এর, সেই কারণেই প্রশাসনিক অনুমতি নিয়েই নাকি খোলা হয়েছে দোকান। তবে এই বিষয়ে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি জানান, বিষয়টি তাদের জানা ছিল না, যদি সত্যিই বড় দোকান খোলা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা পুরসভার তরফ থেকে নেওয়া হবে।
Related Articles
এবার বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পুনর্বাসনের জন্য উদ্যোগী হচ্ছে সরকার
কলকাতা, ২0 মে:- বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পূনর্বাসনের জন্য রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর সরকারের নির্দেশে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। কিন্তু কারখানা বন্ধ হয়ে গেলেও সেখানকার শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত, সমাজ কল্যাণ, সমবায় সহ রাজ্য সরকারের একাধিক দফতরকে নিয়ে […]
খেলার মাঠ থেকে মানুষের পাশে ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাব।
হুগলি , ১৮ জুন:- করোনা কালে আত্মশাসনের ফলে কর্মহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ইষ্টবেঙ্গল ফ্যান ক্লাব। শুক্রবার ক্লাবের সমর্থকদের উদ্যোগে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমান গাড়িতে রান্না করা স্বাস্থ্য সন্মত খাওয়ার তুলে দেওয়া হয় শতাধিক পরিবারের হাতে। ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য […]
চন্দননগর থানায় অভিযোগ দায়ের করলেন সুতন্দ্রার মা।
হুগলি, ১ মার্চ:- গত ২৪ ফেব্রুয়ারী পানাগড়ে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্য শিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ঘটনার দিন সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা দাবী করেছিলেন ইভটিজিং হয়েছিল।তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে গাড়ি সার্ভিস রোডে গিয়ে দূর্ঘটনায় পরে গাড়ি। এরপর কয়েকটা দিন কেটে যায়। সাদা গাড়ির মালিক বাবলু […]








