নবান্ন,হাওড়া,১২ মে:- করোনা এখনই বিদায় নেবেনা তা ধরে নিয়েই রাজ্য সরকার সবরকম সতর্কতা বজায় রেখে অর্থ নৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার কথা ভাবছে। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ২ মাস কাজ বন্ধ থাকায় অর্থনীতি ভেঙে পড়েছে। এজন্য কড়াভাবে লকডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি জন জীবনকে ধীরে ধীরে স্বাভাবিক করতে আগামী ৩ মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হবে।করোনা সংক্রমণের নিরিখে চিহ্নিত জোনগুলিকে আরও ছোট ভাগে বিভক্ত করে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে।অর্থনীতিকে সচল রাখার জন্য করোনা সংক্রমণের সবথেকে ঝুঁকি বহুল রেড জোনকে আরও তিন ভাগে ভাগ করার তিনি পরামর্শ দেন । মুখ্যমন্ত্রী জানান, রেড জোন এ এলাকাগুলিতে কোনও ছাড় নয়। রেড জোন বি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কনটেনমেন্ট জোনের বাইরে ব্যারিকেড দেওয়া অংশকে রেড জোন সি হিসাবে চিহ্নিত করে সেখানেও কিছু কিছু ব্যবসা ও পরিষেবা চালু করা হবে বলে তিনি জানিয়েছেন।
কোন ক্ষেত্রে ছাড় মিলবে, পুলিশ তা পরিস্থিতি পর্যালোচনা করে ঠিক করবে ।ধাপে ধাপে এই ছাড় কার্যকর করা হবে । প্রথম দফায় কাল থেকে এবং দ্বিতীয় দফায় ২১ মে থেকে ছাড়গুলি কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সোনার দোকান, বৈদ্যুতিন সামগ্রীর দোকান ,মোবাইল চার্জিংয়ের দোকান খুলবে। রেস্তঁরা ছাড়া খাবারের দোকান খোলা থাকবে। ফিল্ম-টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শুটিং ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে এডিটিং, মিক্সিং, ডাবিংয়ের কাজ শুরু করা যাবে। বিড়ি শিল্পে এবং চা বাগানে ৫০ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ শুরু করা যাবে। তাঁতের হাট খোলা হবে বলে তিনি জানিয়েছেন।মুখ্য়মন্ত্রী জানান, সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত দোকান খোলা থাকবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজে জোর দেওয়া হচ্ছে। বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁরা চাইলে ১০০ দিনের কাজ করতে পারবে। তিনি আরও বলেন, রাজ্যের ১০০টি ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। বাইরে যাঁরা আছেন, তাঁদের ফেরানোর জন্য় এই পরিকল্পনা নেওয়া হয়েছে।Related Articles
হাওড়া শহরে বাড়েনি কন্টেনমেট জোন।
হাওড়া , ২৮ জুলাই:- হাওড়ায় কমিশনারেট এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২৬টি থাকলেও জেলার গ্রামীণ এলাকায় কণ্টেনমেণ্ট জোনের সংখ্যা বাড়ল। ওই এলাকায় সোমবার বিকেল ৫টা থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওড়া পুর এলাকায় মালিপাঁচঘড়া থানার অধীনে ৭টি, গোলাবাড়ির ৬টি, হাওড়া থানার ২টি ও বোটানিক্যাল গার্ডেন থানার ১টি এলাকাকে কণ্টেনমেণ্ট জোনের আওতায় […]
বিস্ফোরক দেবব্রত সরকার যে দল জর্জ, পিয়ারলেসকে হারাতে পারে না তারা আই লিগে ভালো কিছু করবে এমন আশা করা ঠিক নয়।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ফেব্রুয়ারি:- এই দলের দ্বিতীয় ডিভিশন আই লিগ জেতার ক্ষমতা নেই । জয়ের দেখা নেই ইস্টবেঙ্গলের ।অবনমনের আশঙ্কায় শতবর্ষে কলঙ্কের ছায়া লাল হলুদ তাঁৱুতে। এই অবস্থায় ইস্টবেঙ্গলের বর্তমান দল ও কোয়েস কর্তাদের একহাত নিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি এদিন ক্লাবে বলেন, এই দলের তো দ্বিতীয় ডিভিশন আই লিগ জেতার ক্ষমতা নেই। আমরা জানতাম। বারবার […]
বারুইপুর ব্লকের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ সম্পূর্ণভাবে বন্ধ থাকছে ।
দক্ষিণ ২৪,১০ এপ্রিল:- পরগনা বারুইপুর ব্লকের ঐতিহ্য পূর্ণ চিত্রশালী মঠ সেই মঠ উপলক্ষ করে হাজার হাজার লোকের সমাগম হয় প্রতিবছর। এ বছর করোনা ভাইরাসের দাপটে বিশ্ব তথা ভারতবর্ষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে । পাশাপাশি এই আতঙ্কে টানা লক ডাউন চলছে মহামারী ঠেকাতে । এইআতঙ্কে চিত্রশালি মঠকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন চিত্রশালী সেবায়েত । তাদের দাবি […]








